জেট ফুয়েলের দাম বাড়ল

Jet fuel price
অনলাইন ডেস্ক ০৯ আগস্ট ২০২৬ ০৫:৫০ অপরাহ্ন অর্থনীতি
অনলাইন ডেস্ক ০৯ আগস্ট ২০২৬ ০৫:৫০ অপরাহ্ন
জেট ফুয়েলের দাম বাড়ল
--সংগৃহীত ছবি

দেশে উড়োজাহাজে ব্যবহৃত জ্বালানি জেট ফুয়েলের দাম বাড়ানো হয়েছে। রোববার (৯ আগস্ট) বিকেলে এক বিজ্ঞপ্তিতে দাম বাড়ানোর বিষয়টি জানিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।


নতুন দাম অনুযায়ী, বর্তমানে অভ্যন্তরীণ রুটের ফ্লাইটে প্রতি লিটার জেট ফুয়েলের দাম পড়বে ১৫৯ টাকা ৫২ পয়সা। পাশাপাশি আন্তর্জাতিক রুটের ফ্লাইটে প্রতি লিটার জেট ফুয়েলের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১ দশমিক ০৩৫৮ ডলার।


বিইআরসির সচিব মো. নজরুল ইসলাম সরকার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, নতুন এই দাম রোববার রাত ১২টা থেকে প্রযোজ্য ও কার্যকর হবে।


এর আগে অভ্যন্তরীণ রুটের ফ্লাইটে প্রতি লিটার জেট ফুয়েলের দাম ১৩০ টাকা ৯৯ পয়সা নির্ধারিত ছিল। এ ছাড়া আন্তর্জাতিক রুটের ফ্লাইটে প্রতি লিটার জেট ফুয়েলের দাম ছিল দশমিক ৮৫৫৬ ডলার।