হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু

infected with measles
অনলাইন ডেস্ক ০৯ আগস্ট ২০২৬ ০৫:৫৪ অপরাহ্ন স্বাস্থ্য
অনলাইন ডেস্ক ০৯ আগস্ট ২০২৬ ০৫:৫৪ অপরাহ্ন
হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু
হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু হয়েছে। --সংগৃহীত ছবি

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু হয়েছে। এদের মধ্যে ৩ জন সিলেট বিভাগের বাসিন্দা। এই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছে ১ হাজার ৬৩ জন।


রোববার (৯ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।


স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে বলা হয়েছে, এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গে মারা গেছে ৭৭৫ শিশু। নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ৯৮ শিশুর। সব মিলিয়ে মৃত্যুর সংখ্যা ৮৭৩ জন।


প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামের রোগী শনাক্ত হয়েছে ৭৫ জন। ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে মোট ১৭ হাজার ১১৫ জনের শরীরে পরীক্ষার মাধ্যমে হাম শনাক্ত হয়েছে।


গত ২৪ ঘণ্টায় সারা দেশে আরও ৯৮৮ জনের শরীরে হামের উপসর্গ দেখা দেওয়ার তথ্য পাওয়া গেছে। ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ দেখা দেওয়া রোগীর সংখ্যা ১ লাখ ৩৬ হাজার ৩২০ জন।


১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ১৮ হাজার ৩৮২ জন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ১ লাখ ১৪ হাজার ১৪২ জন।