নিয়ামতপুরে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন

National Fisheries Fair-2026 inaugurated
নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি: ১৬ আগস্ট ২০২৬ ০৬:১৬ অপরাহ্ন সারা বাংলা
নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি: ১৬ আগস্ট ২০২৬ ০৬:১৬ অপরাহ্ন
নিয়ামতপুরে  জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন
নওগাঁর নিয়ামতপুরে বর্ণাঢ্য আয়োজনে 'জাতীয় মৎস্য পক্ষ-২০২৬'-এর শুভ উদ্বোধন, র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

'রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ'— এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর নিয়ামতপুরে  বর্ণাঢ্য আয়োজনে 'জাতীয় মৎস্য পক্ষ-২০২৬'-এর শুভ উদ্বোধন, র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের যৌথ আয়োজনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।


এ উপলক্ষে রোববার (১৬ আগস্ট) সকালে উপজেলা চত্বর থেকে এক বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র্যালিটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভায় মিলিত হয়। 

  

আলোচনা সভায়  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  নওগাঁ-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান । সভাপতিত্ব করেন  উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুর্শিদা খাতুন। এসময় আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রেজাউল করিম,  উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম , উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাঃ শরীফ উল আলম, উপজেলা বিএনপির সহ-সভাপতি সাজ্জাদ আলী টিটু প্রমুখ। 


আলোচনা সভা শেষে মৎস্য খাতে বিশেষ অবদানের জন্য সফল মৎস্য চাষিদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা, মৎস্যজীবী এবং সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।