হয়রানি বন্ধ না হলে কঠোর আন্দোলনের ঘোষণা সাঁওতালদের

Announcement of strict movement if harassment does not stop
অনলাইন ডেস্ক ১৬ আগস্ট ২০২৬ ০৬:৪১ অপরাহ্ন সারা বাংলা
অনলাইন ডেস্ক ১৬ আগস্ট ২০২৬ ০৬:৪১ অপরাহ্ন
হয়রানি বন্ধ না হলে কঠোর আন্দোলনের ঘোষণা সাঁওতালদের
সংগৃহীত ছবি - ফোকাস বাংলা নিউজ

‎গাইবান্ধার গোবিন্দগঞ্জে নিরীহ সাঁওতালদের বিরুদ্ধে  দায়ের করা মিথ্যা চাঁদাবাজি ও চুরির মামলা প্রত্যাহারের দাবিতে সমাবেশ হয়েছে। স্থানীয় রাজাবিরাট বাজারে রোববার (১৬ আগস্ট) দুপুরে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। 


জানা যায়, ‎উপজেলার রাজাহার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের ভাই শফিকুল ও এলাকার ভূমিদস্যু উজ্জ্বল আদিবাসী সাঁওতালদের বিরুদ্ধে মামলা করেন। চাঁদাবাজি ও চুরির মিথ্যা ও সাজানো অভিযোগে ২০২৫ সালের ২১ জুন শ্যামবালা, সুমি সরেন, বিটিশ সরেনসহ ১৩ জনের নামে গোবিন্দগঞ্জ চৌকি আদালতে মামলা দায়ের করা হয়।


‎মাঞ্জিহী পরিষদ আয়োজিত প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন সাঁওতাল নেতা বিটিশ সরেন। সমাবেশে বক্তব্য দেন আদিবাসী নেতা রিপন বেসরা জয়, তারামনি সরেন, সাহেব মুরমু, মেরিনা সরেন, জুলিয়াস, কমলেশ সরেন, রূপ সরেন, শ্যামবালা হেমব্রম, অলিবিয়া হেমব্রম, মমতা হেমব্রম, শিউলি হেমব্রম; সাহেবগঞ্জ-বাগদা ফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটির সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান মইনুল, মানবাধিকার ও সমাজকর্মী মনির হোসেন সুইট, রূহুল আমীনসহ আরও অনেকে।


‎এছাড়াও উপস্থিত ছিলেন উড়াঁও সম্প্রদায়ের নেতা মিলন তিগ্যা ও আবিনা টপ্পা।


‎বক্তারা বলেন, সাঁওতালরা কখনো চাঁদাবাজি করে না, চুরি করে না, কারও জমি দখল করে না। অথচ তাদের উচ্ছেদ করে তাদের ভূমি দখল করার জন্য মিথ্যা মামলা দিয়ে আতঙ্ক সৃষ্টি করা হচ্ছে। এতে তাদের স্বাভাবিক জীবনযাপনও অসম্ভব হয়ে পড়েছে।


‎অবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহারের আহ্বান জানিয়ে বক্তারা বলেন, সাঁওতালদের হয়রানি দ্রুত বন্ধ না হলে আরও কঠোর ও বৃহত্তর আন্দোলনের কর্মসূচি  ঘোষণা করা হবে