ভূমিদস্যু সুজাউদ্দৌলা গংদের কবল থেকে জমি উদ্ধারের দাবিতে ভুক্তভোগীদের মানববন্ধন

Demand to rescue land from the clutches of land grabbers Shujauddaula Gang
রাজশাহী প্রতিনিধি:- ১৮ আগস্ট ২০২৬ ০৩:৫০ অপরাহ্ন সারা বাংলা
রাজশাহী প্রতিনিধি:- ১৮ আগস্ট ২০২৬ ০৩:৫০ অপরাহ্ন
ভূমিদস্যু সুজাউদ্দৌলা গংদের কবল থেকে জমি উদ্ধারের দাবিতে ভুক্তভোগীদের  মানববন্ধন
ভূমিদস্যু সুজাউদ্দৌলা গংদের কবল থেকে জমি উদ্ধারের দাবিতে ভুক্তভোগীদের মানববন্ধন

রাজশাহীতে বিতর্কিত ভূমিদস্যু সুজাউদ্দৌলা ও তার চক্রের অবৈধ দখলদারিত্ব থেকে জমি উদ্ধার এবং দলিলের প্রকৃত মালিকদের নিকট অবিলম্বে তা হস্তান্তরের দাবিতে এক বিশাল মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।


 মঙ্গলবার (১৮আগস্ট) সকাল ১১টায় রাজশাহী নগরীর তেরখাদিয়া কয়েরদাঁড়া এলাকায় অবস্থিত আলহাজ্ব সুজাউদ্দৌলা ডিগ্রী কলেজ সংলগ্ন নিজেদের জমির পাশের রাস্তায়  এ কর্মসূচি পালন করে ভুক্তভোগীরা। ভুক্তভোগী জমির অংশীদার, প্রকৃত ওয়ারিশগণ এবং স্থানীয় সচেতন এলাকাবাসীর যৌথ উদ্যোগে এই প্রতিবাদী মানববন্ধনের আয়োজন করা হয়।


মানববন্ধনে সংক্ষুব্ধ ভুক্তভোগী ও বক্তারা তাদের দীর্ঘদিনের ক্ষোভ তুলে ধরে বলেন,  দেশ বিভাগের সময় বিনময় সূত্রের জমির পৈতৃক সূ্ত্রে অংশীদার হলেও  দীর্ঘদিন ধরে সুজাউদ্দৌলা ও তার সঙ্গীরা প্রভাবশালী চক্রের ছায়াতলে থেকে প্রকৃত মালিকদের জমি অন্যায়ভাবে দখল করে রেখেছে। পৈতৃক সূত্রে পাওয়া নিজস্ব জমি হারিয়ে ভুক্তভোগী পরিবারগুলো বর্তমানে চরম অনিশ্চয়তা, অর্থনৈতিক সংকট ও দুঃখ-কষ্টের মধ্যে দিনাতিপাত করছেন।



যায়গা গুলোর ওয়ারিশ রাজা বলেন,তার নানি সুরামন বিবি দেশ বিভাগের সময় ৪৮ বিঘা জমি বিনময় করে রাজশাহী আসেন।নানি কোন ছেলে ছিলেনা তার মা খালারা তিন বোন হাফেজান বিবি,রৌশনী খাতুন ও সুরত বিবি উত্তরাধিকার সূত্রে এই জমির মালিক। সেই সূত্রে তারা ওয়ারিশ সূত্রে মালিক।


এছাড়া, একই সময়ে একই এলাকায় বিবিজান বেগম ১৩ বিঘা জমি বিনিময় কর রাজশাহী আসেন।তিনি মারা গেলে তার দুই ছেলে আবুবক্কর ও তরিকুল ইসলাম ওয়ারিশ সূত্রে এই জমির মালিক হলেও তেরোখাদিয়া এলাকার সুজা উদ্দৌলা  ভুমি অফিসে চাকুরী করার সময় ভুয়া কাগজপত্র তৈরী করে জমিগুলো জবর জোর দখল করে নেয়।তিনি মারা গেলে পরবর্তীতে তার ছেলে মেয়েরা জমি গুলো জবর দখল করে রেখেছে।তারা বিত্তশালী ও প্রভাবশালী হওয়ার তাদের নিকট থেকে আইনী প্রক্রীকায় পেরে উঠছেননা।


বক্তারা আরও উল্লেখ করেন, তাদের বেদখল হওয়া সম্পত্তি ফেরত পেলে পরিবারগুলো তাদের ন্যায্য অধিকার ফিরে পাবে এবং তাদের জীবনযাত্রার মানের ইতিবাচক পরিবর্তন ঘটবে। নিজেদের পাওনা জমি ফিরে পেতে তারা সংশ্লিষ্ট প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরেও এতদিন কোনো সুরাহা পাননি বলে অভিযোগ করেন।


পরিস্থিতির ভয়াবহতা বিবেচনা করে অতি দ্রুত তদন্ত সাপেক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং জমি উদ্ধারে মাননীয় প্রধানমন্ত্রী এবং স্থানীয় ভূমি মন্ত্রী মিজানুর রহমান মিনুর সরাসরি জরুরি হস্তক্ষেপ ও জোর দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। অন্যথায় আগামীতে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা।