ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে অনিশ্চিত বাবর আজম

Babar Azam
অনলাইন ডেস্ক ১৮ আগস্ট ২০২৬ ০৪:০৩ অপরাহ্ন খেলা
অনলাইন ডেস্ক ১৮ আগস্ট ২০২৬ ০৪:০৩ অপরাহ্ন
ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে অনিশ্চিত বাবর আজম
--সংগৃহীত ছবি

ইংল্যান্ডে সিরিজের প্রথম টেস্টে খেলা নিয়ে চরম অনিশ্চয়তায় রয়েছেন পাকিস্তানের তারকা ব্যাটার বাবর আজম। আঙুলের চোট থেকে পুরোপুরি সেরে না ওঠায় তার খেলা নিয়ে শেষ মুহূর্তে সিদ্ধান্ত নেবে পাকিস্তান টিম ম্যানেজমেন্ট। তবে আরেক ব্যাটার শান মাসুদকে নিয়ে পাওয়া গেছে ইতিবাচক বার্তা।


ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্টে হাতে আঘাত পান বাবর। এরপর বেকেনহামে কাউন্টি ক্লাবের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে আবারও একই জায়গায় আঘাত পাওয়ায় রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়েন তিনি।


লিডসের হেডিংলিতে প্রথম দিনের অনুশীলনে বাবাকে অল্প কিছু সময় নেটে থ্রো-ডাউন ও ব্যাটিং করতে দেখা গেছে। তবে তিনি স্পষ্ট স্বাচ্ছন্দ্যবোধ করছিলেন না। বাবর না খেললে মিডল অর্ডারে সৌদ শাকিল ও আওয়াইস জাফর- উভয়েরই একাদশে খেলার সম্ভাবনা তৈরি হবে।


এদিকে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টেস্টে আঙুলে ফ্র্যাকচার হওয়ায় দ্বিতীয় টেস্ট এবং ইংল্যান্ডের প্রস্তুতি ম্যাচ মিস করেছিলেন শান মাসুদ। তবে হেডিংলিতে পুরো সেশনজুড়ে বেশ ভালো ছন্দেই ব্যাটিং অনুশীলন করেছেন তিনি। তাকে নিয়ে মেডিকেল টিমের মতামত অত্যন্ত ইতিবাচক।


আগামীকাল থেকে শুরু হবে পাকিস্তান-ইংল্যান্ড মধ্যকার তিন ম্যাচের টেস্ট সিরিজ। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৪টায়। এদিকে লর্ডসে ২৭-৩১ আগস্ট অনুষ্ঠিত হবে দ্বিতীয় টেস্ট ম্যাচটি। আর তৃতীয় ও শেষ টেস্ট ম্যাচটি শুরু হবে আগামী ৯ সেপ্টেম্বর।