শুক্রবার সন্ধ্যায় শপথ নেবেন নতুন রাষ্ট্রপতি

The new president will be sworn in on Friday evening.
অনলাইন ডেস্ক ১৯ আগস্ট ২০২৬ ০৩:০৪ অপরাহ্ন জাতীয়
অনলাইন ডেস্ক ১৯ আগস্ট ২০২৬ ০৩:০৪ অপরাহ্ন
শুক্রবার সন্ধ্যায় শপথ নেবেন নতুন রাষ্ট্রপতি
--সংগৃহীত ছবি

আর মাত্র একদিন বাদেই ২৩তম রাষ্ট্রপতি পাচ্ছে বাংলাদেশ। বৃহস্পতিবার (২০ আগস্ট) রাষ্ট্রপতি নির্বাচনের পর শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় শপথ নেবেন নতুন রাষ্ট্রপতি। বঙ্গভবনের দরবার হলে সন্ধ্যা সাড়ে ৭টায় এ শপথ অনুষ্ঠান হবে।


বুধবার (১৯ আগস্ট) দুপুরে জাতীয় সংসদের হুইপ নুরুল ইসলাম মনি এ তথ্য নিশ্চিত করেছেন।


বর্ণাঢ্য এ অনুষ্ঠানে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, সরকার প্রধান, মন্ত্রিসভার সদস্য, রাজনীতিবিদ, সংসদ সদস্য, সুপ্রিম কোর্টের বিচারপতি, ঊর্ধ্বতন বেসামরিক ও সামরিক কর্মকর্তা এবং কূটনীতিক ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত থাকবেন।


গত ২৪ জুলাই রাষ্ট্রপতির পদ ছাড়েন মো. সাহাবুদ্দিন। এরপর ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।


বৃহস্পতিবার জাতীয় সংসদে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের ভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে।


সংবিধান অনুযায়ী, রাষ্ট্রপতি দেশের সর্বোচ্চ পদাধিকারী ব্যক্তি এবং সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক। শপথ নেয়ার পর নতুন রাষ্ট্রপতি আনুষ্ঠানিকভাবে তার সাংবিধানিক দায়িত্ব নেবেন এবং নতুন মেয়াদের জন্য রাষ্ট্রপ্রধান হিসেবে বঙ্গভবনে অবস্থান করবেন।