কনস্টেবল থেকে এএসআই পদে পদোন্নতিপ্রাপ্ত
Promoted from Constable to ASI
কনস্টেবল থেকে এএসআই পদে পদোন্নতি পেয়েছেন নুরুন্নবী। র্যাংক ব্যাজ পরিয়ে দেন আরএমপির পুলিশ কমিশনার।
১৯ আগস্ট রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সদর দপ্তরে কনস্টেবল পদ থেকে এএসআই (নিরস্ত্র) পদে পদোন্নতিপ্রাপ্ত নুরুন্নবীকে র্যাংক ব্যাজ পরিয়ে দেন আরএমপির পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির।
এ সময় পুলিশ কমিশনার পদোন্নতিপ্রাপ্ত এএসআই নুরুন্নবীকে আন্তরিক অভিনন্দন জানান এবং নতুন পদমর্যাদায় দায়িত্ব ও কর্তব্য নিষ্ঠা, সততা ও পেশাদারিত্বের সঙ্গে পালনের আহ্বান জানান। একইসঙ্গে তিনি তার ভবিষ্যৎ কর্মজীবনের সর্বাঙ্গীণ সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন আরএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) জনাব মো: ফারুক হোসেন।