বিশ্ব আলোকচিত্র দিবস উপলক্ষে বিপিজেএ’র রাজশাহীর শাখা আলোচনা সভা

World Photography Day
আবুল কালাম আজাদ,রাজশাহী:- ১৯ আগস্ট ২০২৬ ০৯:১১ অপরাহ্ন সারা বাংলা
আবুল কালাম আজাদ,রাজশাহী:- ১৯ আগস্ট ২০২৬ ০৯:১১ অপরাহ্ন
বিশ্ব আলোকচিত্র দিবস উপলক্ষে বিপিজেএ’র রাজশাহীর শাখা আলোচনা সভা
বিশ্ব আলোকচিত্র দিবস উপলক্ষে বিপিজেএ’র রাজশাহীর শাখা আলোচনা সভা

বিশ্ব আলোকচিত্র দিবস উপলক্ষে রাজশাহীতে বাংলাদেশ ফটোজার্নালিস্ট এসোসিয়েশন (বিপিজেএ) রাজশাহী শাখার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৯ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭ টায় নগরীর কাদিরগঞ্জে সংগঠনের নিজস্ব কার্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


সভায় প্রধান আলোচক হিসেবে বাংলাদেশ ফটোজার্নালিস্ট এসোসিয়েশনের রাজশাহী শাখার সাধারণ সদস্য সিনিয়ার ফটোসংবাদিক ফরিদ আক্তার পরাগ বিশ্ব আলোকচিত্র দিবসের তাৎপর্য ও ফটোসাংবাদিকতার গুরুত্ব তুলে ধরে বিস্তারিত আলোচনা করেন।তিনি বলেন, ছবি শুধু একটি মুহূর্তকে ধারণ করে না, বরং সময়ের ইতিহাস, সমাজের বাস্তবতা ও মানুষের জীবন-সংগ্রামের গুরুত্বপূর্ণ দলিল হিসেবেও কাজ করে। সংবাদ পরিবেশনে বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল ফটোসাংবাদিকতার গুরুত্বও তিনি তুলে ধরেন।


আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন  বাংলাদেশ ফটোজার্নালিস্ট এসোসিয়েশন রাজশাহী শাখার সভাপতি সামাদ খান, সহ-সভাপতি কাবিল হোসেন, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, বাংলাদেশ ফটোজার্নালিস্ট এসোসিয়েশন রাজশাহী শাখার সাবেক সভাপতি  জাবীদ অপু। যুগ্ম-সাধারণ সম্পাদক আজম খান, অর্থ সম্পাদক মিলন শেখ, সাংগঠনিক ও প্রচার সম্পাদক সোহরাব হোসেন এবং নির্বাহী সদস্য রাশেদুর রহমান রাসেল।সভায় ফটোসাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, বস্তুনিষ্ঠ সংবাদচিত্র ধারণ এবং ফটোসাংবাদিকতার মর্যাদা ও মানোন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।


উল্লেখ্য, প্রতিবছর ১৯ আগস্ট বিশ্ব আলোকচিত্র দিবস পালিত হয়। বিশ্বের বিভিন্ন দেশে নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়।