পানি সেচ যন্ত্র যাঁতি

নিজস্ব প্রতিনিধি:- ২০ আগস্ট ২০২৬ ০৪:৫৮ অপরাহ্ন ফিচার
নিজস্ব প্রতিনিধি:- ২০ আগস্ট ২০২৬ ০৪:৫৮ অপরাহ্ন
পানি সেচ যন্ত্র যাঁতি
এটি একটি হাত ও পায়ে চালিত সেচযন্ত্র,নাম যাঁতি।

এটি একটি হাত ও পায়ে চালিত সেচযন্ত্র,নাম যাঁতি। এক সময় বোরা জমিতে সেচ দেয়ার একমাত্র ম্যানুয়াল এই যাঁতি ছিলো কৃষকের সেচ যন্ত্র।


লম্বা কাঠ পুঁতে তার উপর আড়া আড়ী বাঁশের আগায় কাদমাটি দিয়ে ভার দিয়ে, অপর প্রন্তে বাঁকানো চিকন সোজা বাঁশের আগা বেধে, যাঁতের পেছনে পরানো ঢিলা রশিতে আটকিয়ে দেয়া হতো।


এরপ যাঁতার পেছনে দাঁড়িয়ে থাকার জন্য দুটি বাঁশের উপর একটি বাঁশ দিয়ে আসন তৈরী করে সেই আসনের উপর দাঁড়ীয়ে এক পা যাঁতার উপরে দিয়ে যাঁতা ডুবিয়ে হাত দিয়ে তুলে পানি উত্তলোন করে পানি জমিতে ফেলতো।


এটি বাংলাদেশের কৃষি ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ। কৃষি আমাদের অর্থনীতি, সংস্কৃতি এবং সভ্যতার অন্যতম ভিত্তি। তাই এই ঐতিহ্য সংরক্ষণ করা শুধু প্রয়োজনীয় নয়, বরং জাতীয় দায়িত্বও বটে। ভবিষ্যৎ প্রজন্মের কাছে আমাদের কৃষিভিত্তিক ঐতিহ্য ও সংস্কৃতি তুলে ধরতে এবং দেশের ইতিহাস ও পরিচয় অটুট রাখতে এটি জাতীয়ভাবে সংরক্ষণ করা অত্যন্ত জরুরি।