সিল্কসিটি রানার্স কমিউনিটি রাজশাহীর ‘Run For Silkcity’-এর সরাসরি রেজিস্ট্রেশন কার্যক্রমের উদ্বোধন

'Run for Silk City'
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী: ২২ আগস্ট ২০২৬ ০২:৩১ অপরাহ্ন সারা বাংলা
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী: ২২ আগস্ট ২০২৬ ০২:৩১ অপরাহ্ন
সিল্কসিটি রানার্স কমিউনিটি রাজশাহীর ‘Run For Silkcity’-এর সরাসরি রেজিস্ট্রেশন কার্যক্রমের উদ্বোধন
‘সিল্কসিটি রানার্স কমিউনিটি রাজশাহী’র উদ্যোগে আয়োজিত হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত ‘Run For Silkcity’।

স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি ও দৌড়বিদদের উৎসাহিত করতে ‘সিল্কসিটি রানার্স কমিউনিটি রাজশাহী’র উদ্যোগে আয়োজিত হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত ‘Run For Silkcity’। আজ ঐতিহ্যবাহী রাজশাহী কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এক উৎসবমুখর পরিবেশে এই প্রতিযোগিতার সরাসরি (ইন-পার্সন) রেজিস্ট্রেশন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।


​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল রাজশাহী মহানগরের সদস্য সচিব মোঃ রকিবুল ইসলাম রবি। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা সাদেকুল ইসলাম বিপ্লব ও এম জে জামান মুন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ২৭তম বিসিএস (শিক্ষা) ক্যাডারের কর্মকর্তা, উচ্চারণ ও আবৃত্তি বিশেষজ্ঞ এবং রাজশাহী কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মোঃ জুয়েল কিবরিয়া। এছাড়াও উদ্বোধনী আয়োজনে সংগঠনের সদস্য সচিব মোঃ জাহিদুল ইসলাম সানি এবং দপ্তর সম্পাদক আব্দুল আল নোমানসহ স্থানীয় তরুণ ও দৌড়বিদরা উপস্থিত ছিলেন।


​অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ও আয়োজকরা ‘Run For Silkcity’ আয়োজন নিয়ে তাঁদের নিজ নিজ অভিমত ও বার্তা ব্যক্ত করেন:


​মোঃ রফিকুল ইসলাম রবি (প্রধান অতিথি):

​"যুবসমাজকে মাদকমুক্ত রাখা এবং একটি সুস্থ-সবল সমাজ গঠনে খেলাধুলা ও দৌড়ের বিকল্প নেই। সিল্কসিটি রানার্স কমিউনিটির এই উদ্যোগ রাজশাহীর তরুণদের ইতিবাচক পথে পরিচালিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।"

​মোঃ জুয়েল কিবরিয়া (বিশেষ অতিথি):

​"দৌড় কেবল শরীরের চর্চা নয়, এটি মনের প্রফুল্লতা ও শৃঙ্খলারও প্রতীক। 'Run For Silkcity' আমাদের সাংস্কৃতিক ও স্বাস্থ্য সচেতনতার মেলবন্ধন ঘটাবে বলে আমি বিশ্বাস করি।"

​সাদেকুল ইসলাম বিপ্লব ও এম জে জামান মুন (উপদেষ্টা):​"রাজশাহী শহরকে রানারদের প্রিয় শহর হিসেবে গড়ে তুলতে আমাদের এই প্রয়াস। সকলের অংশগ্রহণ ও ভালোবাসায় এই আয়োজন আরও স্মরণীয় হয়ে উঠবে।"​মোঃ জাহিদুল ইসলাম সানি (সদস্য সচিব):​"আমরা অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে আজকের পর থেকে ক্রীড়ামোদী নগরবাসী সরাসরি আমাদের বুথে এসে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে পারবেন। আয়োজনের সার্বিক প্রস্তুতি জোরদারে আমরা বদ্ধপরিকর।"

​আব্দুল আল নোমান (দপ্তর সম্পাদক):​"রেজিস্ট্রেশন বুথ চালুর মাধ্যমে রানারদের দীর্ঘদিনের অপেক্ষার অবসান হলো। সব বয়সের মানুষকে এই স্বাস্থ্যকর আয়োজনে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেওয়ার আহ্বান জানাচ্ছি।"​উদ্বোধনী অনুষ্ঠান শেষে শহীদ মিনার প্রাঙ্গণে বুথ স্থাপন করে সরাসরি রেজিস্ট্রেশন গ্রহণ শুরু হয়। আয়োজকরা আশা প্রকাশ করছেন, রাজশাহীর প্রাণকেন্দ্রে আয়োজিত এই মেগা ইভেন্টে সর্বস্তরের মানুষের অভূতপূর্ব সাড়া পাওয়া যাবে।