স্প্রিং ভেঙে মাঝপথে বরেন্দ্র এক্সপ্রেস, বন্ধ ট্রেন চলাচল

Closed train movement
নিজস্ব প্রতিনিধি:- ২২ আগস্ট ২০২৬ ০২:৪৫ অপরাহ্ন সারা বাংলা
নিজস্ব প্রতিনিধি:- ২২ আগস্ট ২০২৬ ০২:৪৫ অপরাহ্ন
স্প্রিং ভেঙে মাঝপথে বরেন্দ্র এক্সপ্রেস, বন্ধ ট্রেন চলাচল
জয়পুরহাটের পুরানাপুল এলাকায় আন্তঃনগর বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনের কয়েল স্প্রিং ভেঙে মাঝপথে আটকা পড়েছে।

জয়পুরহাটের পুরানাপুল এলাকায় আন্তঃনগর বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনের কয়েল স্প্রিং ভেঙে মাঝপথে আটকা পড়েছে। এতে পার্বতীপুর–সান্তাহার রুটে সব ধরনের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। হঠাৎ ট্রেন আটকে পড়ায় গন্তব্যের উদ্দেশে যাত্রা করা যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন।


শনিবার (২২ আগস্ট) সকাল পৌনে ৯টার দিকে চিলাহাটি থেকে রাজশাহীগামী আন্তঃনগর বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনটি জয়পুরহাটের পুরানাপুল রেলগেট এলাকা পার হওয়ার সময় বিকট শব্দে এর একটি কয়েল স্প্রিং ভেঙে যায়। বিষয়টি বুঝতে পেরে ট্রেনের চালক তাৎক্ষণিকভাবে ট্রেনটি থামিয়ে দেন।


ট্রেনের পরিচালক ছানোয়ার হোসেন জানান, চলন্ত অবস্থায় কয়েল স্প্রিংটি ভেঙে যাওয়ায় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়েছিল। তবে সৌভাগ্যক্রমে চালক দ্রুত ট্রেন থামিয়ে দেওয়ায় কোনো দুর্ঘটনা ঘটেনি। ট্রেনের সব যাত্রী ও কর্মীরা নিরাপদে রয়েছেন।

তিনি বলেন, স্প্রিং ভাঙার পর ট্রেনটি ঘটনাস্থলেই আটকে যায়। এর ফলে ওই রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়ে।

খবর পেয়ে রেলওয়ের সংশ্লিষ্ট কর্মীরা ঘটনাস্থলে গিয়ে ট্রেনটির ত্রুটি মেরামতের কাজ শুরু করেন। ভেঙে যাওয়া কয়েল স্প্রিং পরিবর্তনসহ প্রয়োজনীয় মেরামত শেষে ট্রেনটি সচল করার চেষ্টা চলছে।


এদিকে, বরেন্দ্র এক্সপ্রেস আটকে পড়ায় পার্বতীপুর–

সান্তাহার রুটে ট্রেন চলাচল বন্ধ থাকায় অন্যান্য ট্রেনের যাত্রীদেরও দুর্ভোগে পড়তে হয়েছে। দীর্ঘ সময় ট্রেন চলাচল বন্ধ থাকায় বিভিন্ন স্টেশনে অপেক্ষমাণ যাত্রীদের মধ্যে ভোগান্তি ও অনিশ্চয়তা তৈরি হয়েছে।


রেল কর্তৃপক্ষ জানিয়েছে, মেরামতকাজ শেষ করে দ্রুত ট্রেনটি সরিয়ে রুটটি সচল করার চেষ্টা চলছে। ট্রেনটি সরানো হলে ওই রুটে পুনরায় স্বাভাবিকভাবে ট্রেন চলাচল শুরু হবে।


এতে তীব্র ভোগান্তিতে পড়েন হাজারো যাত্রী। তবে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা থাকলেও এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।


বিষয়টি তাৎক্ষণিকভাবে সান্তাহার ও পার্বতীপুর রেলওয়ে জংশন কর্তৃপক্ষকে জানানো হয়। পরে সান্তাহার থেকে উদ্ধারকারী (রিলিফ) ট্রেন ঘটনাস্থলে পৌঁছে ক্ষতিগ্রস্ত অংশ মেরামত করলে বেলা পৌনে ১২টার দিকে রেল যোগাযোগ পুরোপুরি স্বাভাবিক হয়।


বরেন্দ্র এক্সপ্রেসের পরিচালক ছানোয়ার হোসেন জানান, যান্ত্রিক ত্রুটির কারণে ট্রেনটি কিছু সময় আটকে ছিল। দ্রুত রিলিফ ট্রেনের সহায়তায় উদ্ধারকাজ সম্পন্ন করে শিডিউল সচল করা হয়েছে।