রাজশাহী সদর দলিল লেখক সমিতির পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ফুলেল শুভেচ্ছা

Md. Ershad Ali Isha
নিজস্ব প্রতিনিধি:- ২৩ আগস্ট ২০২৬ ০৫:০২ অপরাহ্ন সারা বাংলা
নিজস্ব প্রতিনিধি:- ২৩ আগস্ট ২০২৬ ০৫:০২ অপরাহ্ন
রাজশাহী সদর দলিল লেখক সমিতির পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ফুলেল শুভেচ্ছা
রাজশাহী সদর দলিল লেখক সমিতির পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ফুলেল শুভেচ্ছা

রাজশাহী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. এরশাদ আলী ঈশাকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে রাজশাহী সদর দলিল লেখক সমিতির নবনির্বাচিত নেতৃবৃন্দ।


রোববার (২৩ আগস্ট) বিকেল ৩ টায় রাজশাহী জেলা পরিষদ প্রশাসকের কার্যালয়ে এ ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।


এ সময় রাজশাহী সদর দলিল লেখক সমিতির সহ-সভাপতি মো.সাদিয়ার রহমান (ভূটান), সাধারণ সম্পাদক মো. সুমন রেজা, যুগ্ম সাধারণ সম্পাদক মো. বদিউজ্জামান (সুজন),  প্রচার সম্পাদক মো. জাইদুর রহমান (ফাহিম) এবং কার্যনির্বাহী সদস্য মো. টিপু সুলতান,আসিফ ইকবাল সহ সমিতির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


এ সময় দলিল লেখক সমিতির নেতৃবৃন্দ জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো.এরশাদ আলী ঈশার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং তাঁর হাতে ফুলের তোড়া তুলে দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।


নেতৃবৃন্দ বলেন, জেলা পরিষদের প্রশাসকের নেতৃত্বে রাজশাহীর উন্নয়ন ও জনকল্যাণমূলক কার্যক্রম আরও গতিশীল হবে এমন প্রত্যাশা তাদের। একই সঙ্গে দলিল লেখক সমিতির কার্যক্রমে প্রশাসনের সহযোগিতা অব্যাহত থাকবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।