মহিষের শিংয়ের গুঁতোয় যুবকের মৃত্যু

Death of a young man
নিজস্ব প্রতিবেদক,রাজশাহী:- ২৪ আগস্ট ২০২৬ ০৩:০১ অপরাহ্ন সারা বাংলা
নিজস্ব প্রতিবেদক,রাজশাহী:- ২৪ আগস্ট ২০২৬ ০৩:০১ অপরাহ্ন
মহিষের শিংয়ের গুঁতোয় যুবকের মৃত্যু
রাজশাহীর সিটি হাটে গরু কিনতে গিয়ে মহিষের শিংয়ের গুঁতোয় তোতা নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

রাজশাহীর সিটি হাটে গরু কিনতে গিয়ে মহিষের শিংয়ের গুঁতোয় তোতা নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার (২৩ আগস্ট) বিকেলে সিটি হাটে এ মর্মান্তিক ঘটনা ঘটে।


নিহত তোতা রাজশাহীর বাগমারা উপজেলার গোবিন্দপাড়া গ্রামের বাসিন্দা এবং ওই গ্রামের মো. সানাউল্লাহ সরদারের ছোট ছেলে।


প্রত্যক্ষদর্শী ও স্বজনদের বরাত দিয়ে জানা গেছে, রোববার বিকেলে গরু কেনার জন্য সিটি হাটে যান তোতা। হাটে অবস্থানকালে হঠাৎ একটি মহিষ তাকে শিং দিয়ে গুঁতো দেয়। এতে তিনি গুরুতর আহত হন। আঘাতের পর শরীরের বিভিন্ন স্থান থেকে প্রচুর রক্তক্ষরণ হতে থাকে।


হাটে থাকা লোকজন দ্রুত তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য নেওয়ার চেষ্টা করেন। তবে হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয় বলে স্বজনরা জানিয়েছেন।


তোতার আকস্মিক মৃত্যুতে পরিবার, স্বজন ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। তার মৃত্যুতে এলাকায় শোকের আবহ বিরাজ করছে। স্থানীয়রা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।