পবায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তির বিভিন্ন টুলস ও এপ্লিকেশন ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ
রাজশাহীতে পবায় খান ফাউন্ডেশন, ভয়েসেস ফর চেঞ্জ প্রকল্পের আওতায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি), ইলেকট্রনিক তথ্য ব্যবস্থাপনা পদ্ধতি এবং বিভিন্ন টুলস ও এপ্লিকেশন ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৪ আগষ্ট) দিনব্যাপী বাস্তবায়ন সহযোগী সংস্থা সমতা নারী কল্যাণ সংস্থার আয়োজন এবং সুইস এজেন্সি ফর ডেভেলপমেন্ট এ্যান্ড কোঅপারেশন (এসডিসি), গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা ও ইউরোপিয়ান ইউনিয়ন এর আর্থিক এবং নাগরিকতা জিএফএ কারিগরি সহযোগিতায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তির বিভিন্ন টুলস ও এপ্লিকেশন ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তির বিভিন্ন টুলস ও এপ্লিকেশন ব্যবহার বিষয়ক প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো: ইবনুল আবেদীন, বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাচন অফিসার মোঃ মতিউর রহমান, সহকারী প্রোগ্রামার (উপজেলা আইসিটি অফিসার) মোঃ তাজরুল ইসলাম (মিলন)।
রাজশাহী জেলা প্রকল্প কর্মকর্তা মো. সাইফুল ইসলাম এর পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন বস্তি উন্নয়ন ও কর্ম সংস্থার পরিচালক হাসিনুর রহমান, আঞ্চলিক উন্নয়ন সংস্থার পরিচালক ইউসুফ আলী চৌধুরী, বন্ধন যুব ও সমাজ কল্যান সংঘের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান রিমন, পবা নাগরিক ফোরামের সভাপতি মাসুদ রানা, রুরাল অ্যান্ড আরবান ডেভেলপমেন্ট অর্গানাইজেশন পরিচালক সোহাগ আলী, উদ্যোক্তা সাদ্দাম হোসেন, ফাহিম আল মুনতাসীর, সাহাবুল ইসলাম, খান ফাউন্ডেশন (পবা-পুঠিয়া) প্রকল্প কর্মকর্তা নিমাই চন্দ্র সরকারসহ , সহযোগী এনজিও প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি), ইলেকট্রনিক তথ্য ব্যবস্থাপনা এবং বিভিন্ন টুলস ও অ্যাপ্লিকেশন ব্যবহারের ওপর আয়োজিত প্রশিক্ষণ কর্মসূচিতে কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন (এমএস ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট), ইন্টারনেট, ই-মেইল, ডিজিটাল নিরাপত্তা, গ্রাফিক্স ডিজাইন, ফ্রিল্যান্সিং, ইলেকট্রনিক ডেটা এন্ট্রি ও ডেটাবেজ সংরক্ষণ, অনলাইন মিটিং ও কমিউনিকেশন প্ল্যাটফর্ম, ক্লাউড স্টোরেজ ও ফাইল শেয়ারিং টুলস, সাইবার নিরাপত্তা ও তথ্য গোপনীয়তা রক্ষা, ডিজিটাল ফাইলের সুশৃঙ্খল সংরক্ষণ, অফিস অটোমেশন এবং আধুনিক সফটওয়্যার ব্যবহারের মাধ্যমে দাপ্তরিক কাজের দক্ষতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।