রাসিকের ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ভূবনমোহন পার্কের স্থাপনা অবৈধ দখলমুক্তকরণ
In the mobile court operation of the RSK
ভূবনমোহন পার্কে রাজশাহী সিটি কর্পোরেশনের নিয়ন্ত্রণাধীন গণশৌচারের উপরে ২য় তলায় একটি স্থাপনা অবৈধ দখলে ছিল। উক্ত স্থানে আজ মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে রাজশাহী সিটি কর্পোরেশনের ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে স্থাপনাটি দখলমুক্ত করে ভবনটি তালাবদ্ধ ও সিলগালা করে সিটি কর্পোরেশনের হেফাজতে নেয়া হয়। পরবর্তীতে এতদ সংক্রান্ত বিষয়ে বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলাকালে রাজশাহী সিটি কর্পোরেশনের সচিব সোহেল রানা, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাজমুল আলম, সম্পত্তি কর্মকর্তা আবু নূর মো. মতিউর রহমান সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।