জাতীয় আদিবাসী পরিষদের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মানববন্ধন ও সমাবেশ

Human chain and rally on the 33rd founding anniversary of the National Indigenous Peoples Council
ছোটন সরদার ০৩ সেপ্টেম্বর ২০২৬ ০৫:১১ অপরাহ্ন সারা বাংলা
ছোটন সরদার ০৩ সেপ্টেম্বর ২০২৬ ০৫:১১ অপরাহ্ন
জাতীয় আদিবাসী পরিষদের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মানববন্ধন ও সমাবেশ
জাতীয় আদিবাসী পরিষদের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজশাহীতে মানববন্ধন, বিক্ষোভ সমাবেশ ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।

জাতীয় আদিবাসী পরিষদের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকীতে  রাজশাহীতে মানববন্ধন, বিক্ষোভ সমাবেশ ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। আজ বৃহস্পতিবার ৩ সেপ্টেম্বরব রাজশাহী নগরীর গনকপাড়ায় সকাল এগারোরায় সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কর্মসূচিতে জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক বিমল চন্দ্র রাজোয়াড়ের সঞ্চালনায়,  সভাপতিত্ব করেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি গণেশ  মার্ডী। আদিবাসীসের  অধিকার, বৈষম্য নিরসন ও ন্যায্য দাবি বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয়। 


সমাবেশে উপস্থিত ছিলেন জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় সহ -সভাপতি রাজকুমার শাও,সহ - সাংগঠনিক সম্পাদক রুপচান লাকড়া,  কেন্দ্রীয় সদস্য সুসেন কুমার শ্যামদুয়ার, আন্দ্রিয়াস বিশ্বাস, সমাজকর্মী আফজাল হোসেন, বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, সাজাহান আলী বরজাহান, সংগঠনের রাজশাহী জেলার সাধারণ সম্পাদক মুকুল বিশ্বাস, এ্যাডওয়ার্ড মারান্ডি,সমাজকর্মীবসম্রাট রায়হানসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।


বক্তারা বলেন, দীর্ঘ ৩৩ বছর ধরে জাতীয় আদিবাসী পরিষদ দেশের আদিবাসী জনগোষ্ঠীর অধিকার, মর্যাদা ও ন্যায্য দাবি আদায়ে আন্দোলন করে আসছে। তবে এখনো ভূমি, শিক্ষা, কর্মসংস্থান, সাংস্কৃতিক অধিকার ও নিরাপত্তাসহ বিভিন্ন ক্ষেত্রে আদিবাসীদের নানা সমস্যা রয়ে গেছে। এসব সমস্যা সমাধানে রাষ্ট্রীয়ভাবে কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজন। আদিবাসীদের সাংবিধানিক ও মানবাধিকার নিশ্চিত করতে সরকারের পাশাপাশি সংশ্লিষ্ট সব পক্ষকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। বৈষম্য ও বঞ্চনা দূর করে আদিবাসীদের সমঅধিকার প্রতিষ্ঠায় কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান তাঁরা।


পরে সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন দাবি-দাওয়া বাস্তবায়নের আহ্বান জানিয়ে জেলানপ্রশাসক রাজশাহীর বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়।১৯৯৩ সালের ৩ সেপ্টেম্বর জাতীয় আদিবাসী পরিষদ প্রতিষ্ঠিত হয়, আজ সংগঠনটির ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী।