উখিয়া থানা পুলিশের অভিযানে গ্রেফতার ৭
Cox's Bazar
কক্সবাজারের উখিয়া থানা পুলিশের অভিযানে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্তসহ ৭ আসামি গ্রেফতার হয়েছে।
জুমাবার ৪ সেপ্টেম্বর পরিচালিত অভিযানে গ্রেফতার ৭ আসামির মধ্যে ওয়ারেন্টভুক্ত ৩ জন, ৩ বছরের সাজাপ্রাপ্ত, ৫ হাজার টাকা অর্থদণ্ড ও অনাদায়ে আরো একমাসের বিনাশ্রম কারাদণ্ড ১ জন, নিয়মিত মামলায় ২ জন ও মোবাইল কোর্টে সাজা পরোয়ানার ১ জন।
বিজয় বাংলা প্রতিদিনকে উখিয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমান জানান, গ্রেফতারদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ ও মানুষের জানমাল রক্ষার্থে পুলিশী অভিযান চলমান রয়েছে।