পঞ্চগড় জেলা থেকে দৈনিক পত্রিকা প্রকাশের অনুমোদন পেল ‘পঞ্চগড় খবর’

Panchagarh Khabor
কুয়েল ইসলাম সিহাত, বোদা (পঞ্চগড়) প্রতিনিধিঃ ০৫ সেপ্টেম্বর ২০২৬ ১২:১২ পূর্বাহ্ন সারা বাংলা
কুয়েল ইসলাম সিহাত, বোদা (পঞ্চগড়) প্রতিনিধিঃ ০৫ সেপ্টেম্বর ২০২৬ ১২:১২ পূর্বাহ্ন
পঞ্চগড় জেলা থেকে দৈনিক পত্রিকা প্রকাশের অনুমোদন পেল ‘পঞ্চগড় খবর’
পঞ্চগড় জেলা থেকে নতুন একটি বাংলা দৈনিক পত্রিকা প্রকাশের অনুমোদন পেল ‘পঞ্চগড় খবর’

কুয়েল ইসলাম সিহাত, পঞ্চগড় প্রতিনিধিঃ গত মঙ্গলবার (১ সেপ্টেম্বর ২০২৬) ‘পঞ্চগড় খবর’ নামে একটি বাংলা পত্রিকা প্রকাশের অনুমোদন দিয়েছে পঞ্চগড়ের জেলা প্রশাসক। এ পত্রিকাটির প্রকাশক ও সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন পঞ্চগড় প্রেসক্লাবের সভাপতি ও সাংবাদিক মোশাররফ হোসেন।

এ নিয়ে বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) পঞ্চগড় প্রেসক্লাবে জেলা ও উপজেলার কর্মরত সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় পত্রিকাটির ডিক্লারেশন পাওয়ার বিষয়টি জানান সাংবাদিক মোশাররফ হোসেন।

এ বিষয়ে প্রকাশক ও সম্পাদক মোশাররফ হোসেন বলেন, পঞ্চগড় খবর পত্রিকাটির প্রধান লক্ষ্য হবে শিক্ষা, স্বাস্থ্য, ক্ষুদ্র ও কুটির শিল্প এবং কৃষি খাতকে তুলে ধরা। তুলে ধরা হবে স্থানীয় সম্ভাবনা ও গ্রামের মানুষের সুখ-দুঃখের কথা। এছাড়া ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতির বিভিন্ন দিকের সংবাদ প্রকাশ করা হবে।

মতবিনিময় সভায় দৈনিক দেশ রূপান্তর পত্রিকার পঞ্চগড় প্রতিনিধি ও সিনিয়র সাংবাদিক শহীদুল ইসলাম শহীদ, বাংলাদেশ প্রতিদিন ও পঞ্চগড় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সরকার হায়দার, পঞ্চগড় প্রেসক্লাবের সাবেক সভাপতি ও চ্যানেল আই এর রিপোর্টার এ রহমান মুকুল, দেবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক ইত্তেফাকের প্রতিনিধি রাজিউর রহমান রাজু, বোদা প্রেসক্লাবের সভাপতি আমির খসরু লাভলু, চ্যানেল টুয়েন্টিফোরের ও আমার দেশ পত্রিকার প্রতিনিধি এ হোসেন রায়হান, দৈনিক করতোয়ার প্রতিনিধি সামসুউদ্দীন চৌধুরী কালাম, দৈনিক তিস্তার প্রতিনিধি আতাউর রহমান রবি, সময় টিভির সোহাগ হায়দার, আরটিভির মো. হারুন অর রশিদ, দৈনিক খবর প্রতিনিধি কামরুল ইসলাম কামু, দৈনিক খবরপত্র পত্রিকার স্টাফ রিপোর্টার আব্দুর রহিম, বিজয় টিভির প্রতিনিধি ইনসান সাগরেদ, দেশ চ্যানেলের প্রতিনিধি আরিফুল ইসলাম ইরান, ডিবিসির প্রতিনিধি ফাহিম হোসেন, নাগরিক টিভির প্রতিনিধি সাইদুজ্জামান রেজা, সমকাল পত্রিকার দেবীগঞ্জ প্রতিনিধি হরিশ চন্দ্র রায়, সাংবাদিক ইউসুফ আলী, সাংবাদিক হাসিবুল ইসলাম প্রমুখ।

এ ছাড়াও জেলার পাঁচ উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় সাংবাদিকদের কাছে বস্তুনিষ্ঠ সংবাদ সংগ্রহের ক্ষেত্রে আন্তরিক সহযোগিতা কামনা করেছেন 'পঞ্চগড় খবর'-এর প্রকাশক ও সম্পাদক মোশাররফ হোসেন।

তিনি উল্লেখ করেন যে, পাঠক ও দর্শকদের ভালোবাসাই তাদের এগিয়ে যাওয়ার মূল অনুপ্রেরণা।