আন্তর্জাতিক সিডও দিবস উপলক্ষে রাজশাহীতে মতবিনিময় সভা

International CEDO Day-2026
ছোটন সরদার ০৫ সেপ্টেম্বর ২০২৬ ০৭:৪৮ অপরাহ্ন সারা বাংলা
ছোটন সরদার ০৫ সেপ্টেম্বর ২০২৬ ০৭:৪৮ অপরাহ্ন
আন্তর্জাতিক সিডও দিবস উপলক্ষে রাজশাহীতে মতবিনিময় সভা
আন্তর্জাতিক সিডও দিবস উপলক্ষে রাজশাহীতে মতবিনিময় সভা

আন্তর্জাতিক সিডও দিবস-২০২৬ উপলক্ষে নারীর নাগরিক অধিকার সুরক্ষা এবং সম্পদ-সম্পত্তিতে সমঅধিকার নিশ্চিত করার দাবিতে রাজশাহীতে শনিবার ৫ সেপ্টেম্বর বিকেল পাঁচটায় এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

নারীর প্রতি সব ধরনের বৈষম্য দূর করা, নারীর নাগরিক ও মানবাধিকার প্রতিষ্ঠা এবং সম্পদ-সম্পত্তিতে নারীর সমঅধিকার নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন, একই সঙ্গে জাতিসংঘের নারীর প্রতি সব ধরনের বৈষম্য বিলোপ সনদ—সিডও কার্যকরভাবে বাস্তবায়নের দাবি, নারীর অধিকার প্রতিষ্ঠা ও বৈষম্য দূর করতে সিডও সনদ কার্যকরভাবে বাস্তবায়ন জরুরি, বিশেষ করে সিডও সনদের ধারা ২ এবং ১৬(১)(গ) থেকে সংরক্ষণ প্রত্যাহার এবং নারীর নাগরিক অধিকার সুরক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া দরকার।

বাংলাদেশ মহিলা পরিষদ রাজশাহী জেলা শাখার আয়োজনে রাজশাহী জেলার সভাপতি কল্পনা রায়ের সভাপতিত্বে বক্তব্য দেন জ্যেষ্ঠ সাংবাদিক মোস্তাফিজুর রহমান খান আলম, সমাজকর্মী আফজাল হোসেন, দৈনিক সোনার দেশের সম্পাদক  সাংবাদিক আকবরুল হাসান মিল্লাদ,  রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক 

 মোবাররা সিদ্দিকা, সংগঠনের রাজশাহী জেলা সাধারণ সম্পাদক অন্জনা সরকার,বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ,পরিবর্তনের নির্বাহী পরিচালক রাশেদ রিপন, আন্তঃপ্রজন্মভিত্তিক এবং অন্তর্ভুক্তিমূলক নারী আন্দোলন শক্তিশালী করি’ প্রকল্পের রাজশাহী কোয়ালিশন টিমের লিড অ্যাডভোকেট সৈয়দা  শামসুননাহার মুক্তিসহ আমিনুর রহমান,সুভাস চন্দ্র হেম্ব্রম, ছোটন সরদার প্রমুখ উপস্থিত ছিলেন। 


বক্তারা বলেন নারীর প্রতি বৈষম্য শুধু সামাজিক পর্যায়েই নয়, অর্থনৈতিক ও সম্পত্তির অধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রেও বিদ্যমান। এ বৈষম্য দূর করতে আইন ও নীতিমালার পাশাপাশি সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং নারীর অধিকার বিষয়ে কার্যকর উদ্যোগ প্রয়োজন।সভায় নারীর নাগরিক অধিকার সুরক্ষা, সম্পদ-সম্পত্তিতে সমঅধিকার প্রতিষ্ঠা এবং নারী-পুরুষের বৈষম্য দূর করার বিষয়ে বিভিন্ন সুপারিশ ও করণীয় নিয়ে আলোচনা করা হয়।