উড়াল সড়কে ডুয়েট শিক্ষকসহ ২ জন নিহত

an accident
অনলাইন ডেস্ক ২০ ফেব্রুয়ারি ২০২৪ ০২:৪৪ পূর্বাহ্ন জাতীয়
অনলাইন ডেস্ক ২০ ফেব্রুয়ারি ২০২৪ ০২:৪৪ পূর্বাহ্ন
উড়াল সড়কে ডুয়েট শিক্ষকসহ ২ জন নিহত
বাসের ধাক্কায় মোটরসাইকেল উল্টে গিয়ে দুজন নিহত হয়েছেন।

গাজীপুরের টঙ্গী চেরাগআলী এলাকায় উড়াল সড়কের উপর বাসের ধাক্কায় মোটরসাইকেল উল্টে গিয়ে দুজন নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার বেলা ১১টার দিকে। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার ও ঘাতক বাসটি জব্দ করেছে।

নিহতরা হলেন- ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং ঢাকা মোহাম্মদপুরের বাসিন্দা রামকৃঞ্চ সাহা (৪২) ও নারায়নগঞ্জ জেলার আড়াইহাজার এলাকার বাসিন্দা পাঠাও রাইডার দিদার হোসেন (৩৮)।

ডুয়েটের সাবেক ছাত্র মইনুল ইসলাম জানান, রামকৃঞ্চ সাহা ঢাকার মোহাম্মদপুরের বাসা থেকে পাঠাও রাইডারে করে গাজীপুরের ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে যাচ্ছিলেন। তাদের বহনকারী মোটরসাইকেলটি (নং-ঢাকা মেট্রো ল-৩৫-৩৪১৫) ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চেরাগআলী উড়াল সড়কে এসে পৌছলে গাজীপুর থেকে ঢাকাগামী প্রভাতী বনশ্রী পরিবহণের একটি দ্রুতগতির বাস মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়।

সঙ্গে সঙ্গে তারা দুজন উড়াল সড়কের ছিটকে পড়েন। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

খবর পেয়ে টঙ্গী পশ্চিম থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার ও দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত মোটর সাইকেল এবং ঘাতক বাসটি উদ্ধার করে ।

এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মো. জাকির হোসেন বলেন, লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে।