গোমস্তাপুরে মাদক ও সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে গণসচেতনতা ও মানববন্ধন
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে মাদকদ্রব্যের অপব্যবহার ও সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে গণসচেতনতা সৃষ্টি এবং মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।সোমবার সকালে নুনগলা বাসস্ট্যান্ড এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও গোমস্তাপুর উপজেলা প্রশাসনের আয়োজনে এবং সর্বস্তরের সচেতন নাগরিকদের সহযোগিতায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে উপজেলা প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এ সময় বক্তারা মাদকের ভয়াবহতা তুলে ধরে বলেন, মাদক শুধু একজন ব্যক্তির জীবনই ধ্বংস করে না, এর নেতিবাচক প্রভাব পরিবার ও সমাজের ওপর পড়ে। বিশেষ করে তরুণ ও যুবসমাজকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষায় পরিবার, সমাজ ও প্রশাসনকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। বক্তারা বলেন গোমস্তাপুরে মাদকবিরোধী সচেতনতামূলক কার্যক্রম ও সামাজিক প্রতিরোধ গড়ে তোলার এমন উদ্যোগ সাম্প্রতিক সময়ে ও দেখা গেছে।
মাদক ব্যবসা ও সেবনের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চলমান অভিযান আরও জোরদারের আহ্বান জানান।