নিয়ামতপুরে সংসদ সদস্য মোস্তাফিজুর রহমানকে সংবর্ধনা প্রদান

Mostafizur Rahman
নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি: ২৭ সেপ্টেম্বর ২০২৬ ০৮:৩৬ অপরাহ্ন সারা বাংলা
নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি: ২৭ সেপ্টেম্বর ২০২৬ ০৮:৩৬ অপরাহ্ন
নিয়ামতপুরে সংসদ সদস্য মোস্তাফিজুর রহমানকে সংবর্ধনা প্রদান
নিয়ামতপুরে সংসদ সদস্য মোস্তাফিজুর রহমানকে সংবর্ধনা প্রদান

নওগাঁর নিয়ামতপুরে চন্দননগর কলেজের পক্ষ থেকে  নওগাঁ-১ আসনের সংসদ  সদস্য মোস্তাফিজুর রহমানকে 

সংবর্ধনা প্রদান এবং 'শিক্ষার গুণগত মান উন্নয়ন' শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার  (২৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে কলেজ  প্রাঙ্গণে এ সংবর্ধনা এবং আলোচনা সভার আয়োজন করা হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান। সভাপতিত্ব করেন  কলেজের এডহক কমিটির সভাপতি আব্দুস সাত্তার। সঞ্চালনা করেন   ইংরেজি প্রভাষক শফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্যের সহধর্মিণী ফরিদা বেগম, নিয়ামতপুর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শফিউল্লাহ সোনার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শহিদুল ইসলাম এবং চন্দননগর কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ, সহকারী অধ্যাপক আমিনুল ইসলাম কাজী প্রমুখ।

এ সময় কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও বিএনপি তৃণমূল নেতাকর্মীসহ স্থানীয় ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

 সভায় শিক্ষার গুণগত মান উন্নয়ন, শিক্ষার পরিবেশসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।