গোমস্তাপুরে চৌডালা জোহর আহমেদ মিঞা কলেজে নবীন বরণ অনুষ্ঠিত

Freshers welcome at Chaudala Johar Ahmed Mia College
শাহারিয়া শাহাদাৎ, রিপোর্টার চাঁপাইনবাবগঞ্জ ২৭ সেপ্টেম্বর ২০২৬ ০৮:১৯ অপরাহ্ন সারা বাংলা
শাহারিয়া শাহাদাৎ, রিপোর্টার চাঁপাইনবাবগঞ্জ ২৭ সেপ্টেম্বর ২০২৬ ০৮:১৯ অপরাহ্ন
গোমস্তাপুরে চৌডালা জোহর আহমেদ মিঞা কলেজে নবীন বরণ অনুষ্ঠিত
চাঁপাইনবাবগঞ্জ গোমস্তাপুর উপজেলা চৌডালা জৌহুর আহম্মেদ মিঞা কলেজে নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ গোমস্তাপুর উপজেলা চৌডালা জৌহুর আহম্মেদ মিঞা কলেজে নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে কলেজ মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি চৌডালা জোহুর আহমেদ মিঞা কলেজ আয়োজন করেন। নবীন বরণ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আত্র প্রতিষ্ঠানের অধ্যাক্ষ কামরুজ্জান। প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন গভর্নিং বডির সভাপতি  খুরশেদ আলম বাচ্চু। আরো বক্তব্য রাখেন  সমাজকর্ম বিভাগের প্রভাষক জাহাঙ্গীর আলম, ইসলাম শিক্ষা বিভাগের ইব্রাহিম খলিল, বাংলা বিভাগের সামিমারা বেগম,অর্থনীতি বিভাগের মুনিরুল ইসলাম, ভূগোল বিভাগের মফিজ উদ্দিন, দ্বাদশ শ্রেণী শিক্ষার্থী রায়হান, সানজিদা, কারিমা ও একাদশ শ্রেণির বৃষ্টি রানী পালসহ অনন্যরা। অতিথি ও শিক্ষকরা তাদের বক্তারা বলেন তোমরা শিক্ষার্থী তোমাদের কাজ লেখাপড়া করা আর মানুষের মতন মানুষ হওয়া। তোমরা কেউ মাদকের সাথে জড়াবে না। বন্ধু-বান্ধবের সাথে সংঘ পড়ে কখনো মাদক সেবন করবে না। এই কলেজের কেউ ধূমপান করে না। তোমরা লেখাপড়া করে কলেজের ও পিতামাতার মুখ উজ্জ্বল করবে। বক্তব্য শেষ কলেজের প্রতিষ্ঠাতা জোহুর আহমেদ মিঞার আত্মার মাগফেরাত কামনায় মোনাজাত করা হয়েছে।