গোমস্তাপুরে ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে পরিষ্কার পরিচ্ছন্নতা

Cleanliness to prevent dengue and other mosquito-borne diseases
শাহারিয়া শাহাদাৎ, রিপোর্টার চাঁপাইনবাবগঞ্জ ১২ সেপ্টেম্বর ২০২৬ ১২:৪০ অপরাহ্ন সারা বাংলা
শাহারিয়া শাহাদাৎ, রিপোর্টার চাঁপাইনবাবগঞ্জ ১২ সেপ্টেম্বর ২০২৬ ১২:৪০ অপরাহ্ন
গোমস্তাপুরে ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে পরিষ্কার পরিচ্ছন্নতা
গোমস্তাপুরে ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে পরিষ্কার পরিচ্ছন্নতা

চাঁপাইনবাবগঞ্জ গোমস্তাপুরে ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে  সাপ্তাহিক পরিষ্কার পরিচ্ছন্নতা ডেঙ্গু মশা নিধন কর্মসূচি পালন করা হয়েছে। শনিবার সকালে কর্মসূচিটিকে ঘিরে রেলি ও জনসাধারণের মধ্যে সচেতনতা লিফলেট বিতরণ করা হয়েছে। ৪ নং পার্বতীপুর ইউনিয়ন পরিষদের আয়োজনে সভাপতিত্ব করেন অত্র পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন। সে সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের সকল সদস্যবৃন্দসহ গণ্যমান্য ব্যক্তিরা। সবার উদ্দেশ্যে চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন বলেন ডেঙ্গু একটি মারাত্মক ভয়াবহ রোগ তাই এটি প্রতিনিয়তই আমাদেরকে সচেতন থাকতে হবে। আমাদের চারপাশে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখতে হবে এবং কোথাও পানি জমে থাকলে তা পরিষ্কার করতে হবে যাতে ডিঙ্গ জন্ম বিস্তার না করতে পারে। চেয়ারম্যান আরো বলেন মানুষের কল্যাণময় কাজে আমি সব সময় অব্যাহত আছি এবং থাকবো। আল্লাহু তাআলা সকল মানুষকে সুস্থতা দান করেন এই কামনাই করছি।