নিয়োগ দেবে আরএফএল গ্রুপ, অনলাইনে আবেদন শুরু
আরএফএল গ্রুপ নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির মানবসম্পদ বিভাগ (কারখানা) ম্যানেজার/সিনিয়র ম্যানেজার পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গতকাল ১৩ সেপ্টেম্বর থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ১৩ অক্টোবর পর্যন্ত। আগ্রহী যোগ্য প্রার্থীরা নির্ধারিত সময়ে অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
প্রতিষ্ঠানের নাম: আরএফএল গ্রুপ
পদের নাম: ম্যানেজার/সিনিয়র ম্যানেজার
বিভাগ: মানবসম্পদ বিভাগ (কারখানা)
পদসংখ্যা: ০২টি
শিক্ষাগত যোগ্যতা: বিবিএ/স্নাতকোত্তর ডিগ্রি
অন্যান্য যোগ্যতা: দেশের শ্রম আইন, শ্রম বিধিমালা এবং কারখানায় এইচআর (HR) কমপ্লায়েন্স বা বিধি-বিধান পরিপালন বিষয়ে ভালো জ্ঞান।
অভিজ্ঞতা: কমপক্ষে ৫ বছর
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা: ৩০ থেকে ৪০ বছর
কর্মস্থল: কুমিল্লা, নরসিংদী
বেতন: আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, ভ্রমণ ভাতা, মোবাইল বিল, পারফরম্যান্স বোনাস, দুপুরের খাবার সুবিধা, প্রতি বছর ইনক্রিমেন্ট, বছরে ২টি উৎসব বোনাস, ছুটির বিনিময়ে অর্থ, প্রাণ-আরএফএল (PRAN-RFL)-এর আউটলেটগুলোতে ছাড়সহ বাকিতে কেনাকাটার সুবিধা।
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়: ১৩ অক্টোবর ২০২৬