বাংলাদেশ দলিল লেখক সমিতি রাজশাহী জেলা শাখার সমাবেশ
রাজশাহীর পবায় বাংলাদেশ দলিল লেখক সমিতি রাজশাহী জেলা শাখার আয়োজনে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে সংগঠনের সাত দফা দাবী আদায়ের লক্ষ্যে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
শনিবার (১৯ সেপ্টেম্বর) পবা উপজেলা দলিল লেখক সমিতি সেডে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ দলিল লেখক সমিতি রাজশাহী জেলা শাখার সভাপতি এসএম আয়নাল হক। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বাংলাদেশ দলিল লেখক সমিতি রাজশাহী জেলা দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক মো: সানাউল হক।
বক্তব্য রাখেন দুর্গাপুর উপজেলা দলিল লেখক সমিতির সভাপতি আলমগীর হোসেন, চারঘাট দলিল লেখক সমিতির সভাপতি মকিদুল ইসলাম, ভবানীগঞ্জ দলিল লেখক সমিতির ইদ্রিস আলী, দূর্গাপুর দলিল লেখক সমিতির সভাপতি হাবিবুর হক বাচ্চু, চারঘাট দলিল লেখক সমিতির সভাপতি রুস্তম আলী, গোদাগাড়ী দলিল লেখক সমিতির সভাপতি গিয়াস উদ্দিন, শামসুল হক মৃধা।
এছাড়াও রাজশাহী জেলা দলিল লেখক সমিতির সহ সাংগঠনিক সম্পাদক ও ভবানীগঞ্জ দলিল লেখক সমিতির সভাপতি মামুনুর রশীদ মামুন, রাজশাহী জেলা দলিল লেখক সমিতি সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম, তানোর দলিল লেখক সমিতির সভাপতি আব্দুস সালাম।
এসময় উপস্থিত ছিলেন রাজশাহী জেলার প্রতিটি উপজেলার দলিল লেখক সমিতির সভাপতি, সাধারণ সম্পাদক সহ সমিতির সদস্যবৃন্দ। সাতদফা দাবী আদায় সহ সকল পর্যায়ে কাজে সহযোগিতা করার প্রত্যয় ব্যক্ত করেন।
নেতৃবৃন্দ বলেন, নাগরিকদের জমি সংক্রান্ত কাজে সহযোগিতা করার জন্য দলিল লেখক একটি সেবামূলক পেশা। এ পেশায় কাজ করে সরকারের রাজস্ব আদায়ের কাজেও আমরা জড়িত। তারপরও আমরা দলিল লেখক সমিতির সদস্যরা অবহেলিত। এ পেশা থেকে যেন আমাদের বঞ্চিত করা না হয়। ক্রেতা ও গ্রহিতা যে কাগজ দেয় সে কাগজ অনুযায়ী আমরা দলিল সম্পাদন করি। এজন্য আমাদের দায়ী করা যাবে না। আমরা দায়বদ্ধতা থেকে কাজ করি, স্বচ্ছ ভাবে কাজ করার চেষ্টা করি। প্রতিটি উপজেলার পাটটাইম সব রেজিস্ট্রার না রেখে বৈধ এবং স্থায়ী সাব রেজিস্ট্রার পাওয়ার আবেদন করছি। পেশা রক্ষার সার্থে সবাই কে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান বক্তারা।