আইএইচটি রাজশাহীর সুবর্ণজয়ন্তীর মোড়ক উন্মোচন ও রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধন

Unveiling of the Golden Jubilee and inauguration of the registration process
নিজস্ব প্রতিনিধি:- ১৯ সেপ্টেম্বর ২০২৬ ০৭:৫০ অপরাহ্ন সারা বাংলা
নিজস্ব প্রতিনিধি:- ১৯ সেপ্টেম্বর ২০২৬ ০৭:৫০ অপরাহ্ন
আইএইচটি রাজশাহীর সুবর্ণজয়ন্তীর মোড়ক উন্মোচন ও রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধন
আইএইচটি রাজশাহীর সুবর্ণজয়ন্তীর মোড়ক উন্মোচন ও রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধন

রাজশাহীর ঐতিহ্যবাহী ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি (আইএইচটি)-এর ৫০ বছর পূর্তি উপলক্ষে ‘সুবর্ণজয়ন্তী-২০২৬’ উদযাপনের লক্ষ্যে মোড়ক উন্মোচন ও রেজিস্ট্রেশন কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার বেলা ১২ টায় রাজশাহীর ঐতিহ্যবাহী ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি (আইএইচটি) চত্বরে এ মোড়ক উন্মোচন ও রেজিস্ট্রেশন কার্যক্রম অনুষ্ঠিত।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মোঃ এরশাদ আলী ঈশা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুবর্ণজয়ন্তী উদযাপন কমিটির আহ্বায়ক ও ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি, রাজশাহীর অধ্যক্ষ অধ্যাপক ডা. মির্জা মহাম্মদ ওয়াসি পারভেজ।

রেজিস্ট্রেশন কার্যক্রমের উদ্বোধন করেন রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মোঃ মামুনুর রশিদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল পিকেএম মাসুদ উল ইসলাম।

বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরের নায়েবে আমির ডা. মোঃ জাহাঙ্গীর আলম।

এ ছাড়াও আরো উপস্থিত ছিলেন মহানগর জামায়াতে ইসলামীর সাংগঠনিক সম্পাদক মোঃ জসিম উদ্দিন এবং রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক মোঃ শরিফুল ইসলাম জনি।

অনুষ্ঠানে বক্তারা আইএইচটির গৌরবময় ৫০ বছরের শিক্ষা, প্রশিক্ষণ ও স্বাস্থ্যসেবা খাতের অবদানের কথা তুলে ধরেন। একই সঙ্গে সুবর্ণজয়ন্তী উদযাপনকে সফল করতে প্রতিষ্ঠানটির সাবেক ও বর্তমান শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী এবং সংশ্লিষ্ট সবার সক্রিয় অংশগ্রহণ ও সহযোগিতা কামনা করা হয়।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সুবর্ণজয়ন্তী উদযাপন কমিটির সদস্য সচিব মোঃ মামুনুর রশিদ।