দ্রুত দেশ ও জাতীর সুনাম ও মর্যাদা বয়ে আনতে খেলাধুলার বিকল্প নাই: এমপি মিলন

Mohammad Shafiqul Haque Milon
নিজস্ব প্রতিবেদক: ২০ সেপ্টেম্বর ২০২৬ ০১:৩৪ অপরাহ্ন নির্বাচিত সংবাদ
নিজস্ব প্রতিবেদক: ২০ সেপ্টেম্বর ২০২৬ ০১:৩৪ অপরাহ্ন
দ্রুত দেশ ও জাতীর সুনাম ও মর্যাদা বয়ে আনতে খেলাধুলার বিকল্প নাই: এমপি মিলন
ছবি - বিজয় বাংলা

বর্তমান সরকার চলতি বছরে নতুন কুড়ির মাধ্যমে স্কুল থেকে বালক এবং বালিকা মিলে বাইশ লক্ষ শিক্ষার্থীদের খেলার মাঠে হাজির করেছিলেন। তিনি বলেন, শুধু ফুটবল নয় এর সাথে দাবা, ভলিবল ও হ্যান্ডবলসহ কারাতে এবং অন্যান্য খেলাকেও সরকার প্রাধান্য দিচ্ছে। যেগুলোকে বলা হয় চাহিদা এবং জ্ঞান ভিত্তিক বলে উল্লেখ করেন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য ও পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এডভোকেট মোহাম্মদ শফিকুল হক মিলন। তিনি রোববার সকালে মাধ্যমিক উচ্চ শিক্ষা, রাজশাহী অঞ্চল, রাজশাহীর আয়োজনে ৫৩তম গ্রীস্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

তিনি আরো বলেন, একজন শিশু ও কিশোর এবং শিক্ষার্থী যে বিষয়ে পারদর্শী হবে তাদেরকে আগামী দিনে প্যাট্রোনাইস করার জন্য এবং খেলাধুলাকে পেশা হিসেবে নিতে পারে সেজন্য কোয়ালিটি মাফিক এগিয়ে যাচ্ছে বাংলাদেশ এই ধরনের  আয়োজনের মধ্যে দিয়ে। তিনি বিশ্বাস করেন এই খেলার মাঠ থেকে আজকের আয়োজনের মাধ্যমে দেশ ও জাতীর সুনাম ও মর্যাদা বয়ে আনতে অনেক নামী দামী খেলোয়ার বের হবে। যারা আগামীতে খেলাধুলা করে দেশেকে বিদেশের মাটিতে দ্রুত পরিচিত করবে। এই আয়োজনে অংশগ্রহন করার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে দুইদিনব্যাপি এই ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন।   

এদিকে সভাপতির বক্তব্যে বিভাগীয় কমিশনার ইউসুফ আলী বলেন, বাংলাদেশ ফুটবলে বিশ্বকাপ খেলতে না পারলেও ক্রিকেটে ঠিকই বিশ্বকাপ খেলছে। এই খেলার মাধ্যমে অনেক দেশ সম্পর্কে জানা যায়। তিনি বলেন, কেপভার্দে নামে কোন দেশ ছিলো কিনা তা আমরা জানতাম না। কিন্তু এই বিশ্বকাপ ফুটবলের সময় জানতে পারলা। তিনি এই স্কুল পর্যায়ের সকল খেলোয়ারদের ভালভাবে খেলে রাজশাহী বিভাগের সুনাম অক্ষুন্ন রাখার পরামর্শ দেন। 

বক্তব্যের পূর্বে জাতীয়, অলিম্পিক ও বিভাগের প্রতিটি জেলার পতাকা উত্তোলন করেন অতিথিবৃন্দ। এরপর  বেলুন ও ফেস্টুন উড়ান। শেষে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের আয়োজনে বর্ণাঢ্য ডিসপ্লে প্রদর্শন করা হয়।  

মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন বাঘা-চারঘাট আসনের সংসদ সদস্য আবু সাইদ চাঁদ, রাজশাহী জেলা পরিষদ প্রশাসক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট এরশাদ আলী ঈশা, অতিরিক্ত ডিআইজি খন্দকার শামীম হোসেন, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) ফারুক হোসেন ও রাজশাহী জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম। এছাড়া রাজশাহী শিক্ষাবোর্ডের চেয়ারম্যান  প্রফেসর ড. শামীম আরা চৌধুরী ও সচিব প্রফেসর ড. কে ধন্যবাদ জানিয়ে দুইদিনব্যাপি এই ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন।   

এদিকে সভাপতির বক্তব্যে বিভাগীয় কমিশনার ইউসুফ আলী বলেন, বাংলাদেশ ফুটবলে বিশ্বকাপ খেলতে না পারলেও ক্রিকেটে ঠিকই বিশ্বকাপ খেলছে। এই খেলার মাধ্যমে অনেক দেশ সম্পর্কে জানা যায়। তিনি বলেন, কেপভার্দে নামে কোন দেশ ছিলো কিনা তা আমরা জানতাম না। কিন্তু এই বিশ্বকাপ ফুটবলের সময় জানতে পারলা। তিনি এই স্কুল পর্যায়ের সকল খেলোয়ারদের ভালভাবে খেলে রাজশাহী বিভাগের সুনাম অক্ষুন্ন রাখার পরামর্শ দেন। 

বক্তব্যের পূর্বে জাতীয়, অলিম্পিক ও বিভাগের প্রতিটি জেলার পতাকা উত্তোলন করেন অতিথিবৃন্দ। এরপর  বেলুন ও ফেস্টুন উড়ান। শেষে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের আয়োজনে বর্ণাঢ্য ডিসপ্লে প্রদর্শন করা হয়।  

মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন বাঘা-চারঘাট আসনের সংসদ সদস্য আবু সাইদ চাঁদ, রাজশাহী জেলা পরিষদ প্রশাসক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট এরশাদ আলী ঈশা, অতিরিক্ত ডিআইজি খন্দকার শামীম হোসেন, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) ফারুক হোসেন ও রাজশাহী জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম। এছাড়া রাজশাহী শিক্ষাবোর্ডের চেয়ারম্যান  প্রফেসর ড. শামীম আরা চৌধুরী ও সচিব প্রফেসর ড. আব্দুর রউফসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ, বিভাগের বিভিন্ন জেলা থেকে আগত প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।