শিক্ষার্থীদের পড়ালেখার মানোন্নয়নের লক্ষ্যে অভিভাবক সমাবেশ

Parents' gathering to improve the quality of students' education
নিজস্ব প্রতিনিধি:- ২২ সেপ্টেম্বর ২০২৬ ১১:৫৮ পূর্বাহ্ন সারা বাংলা
নিজস্ব প্রতিনিধি:- ২২ সেপ্টেম্বর ২০২৬ ১১:৫৮ পূর্বাহ্ন
শিক্ষার্থীদের পড়ালেখার মানোন্নয়নের লক্ষ্যে অভিভাবক সমাবেশ

শিক্ষার্থীদের স্কুলে নিয়মিতকরণ ও পড়ার মানোন্নয়নের লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহাডাঙ্গা উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ ও ৮ম শ্রেণির শিক্ষার্থীর অভিভাবকদের নিয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় বিদ্যালয়ের মিলনায়তনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।  

সমাবেশের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলোওয়াত করা হয়। বিদ্যালয় পরিচালনা কমিটির (এসএমসি) সভাপতি সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে সমাবেশে স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন রাজশাহীর গোদাগাড়ী উপজেলার বাবুডাইং আলোর পাঠশালার প্রধান শিক্ষক আলী উজ্জামান নূর,  মহাডাঙ্গা উচ্চ বিদ্যালয়ের এসএমসি কমিটির অভিভাবক সদস্য মো: মসিবুল, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ফরিদা ইয়াসমিন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী শিক্ষক জাহানারা খাতুন। 

এসময় শিক্ষার্থীদের মাসিক মূল্যায়নের তথ্য অভিভাবকদের সামনে উপস্থাপন করা হয়।  শিক্ষার্থীদের দুর্বল দিকগুলো তুলে ধরেন শিক্ষকসহ অভিভাবকবৃন্দ। এসকল সমস্যা কাটিয়ে শিক্ষার্থীদের এগিয়ে নিতে অভিভাবক ও শিক্ষকদের উভয়েরই যোগাযোগ প্রয়োজন বলে মত ব্যক্ত করেন বক্তারা। 

অভিভাবকদের মধ্য থেকে বক্তব্য দেন আশা খাতুন, নিশি আরা, আশিয়া খাতুন, রোজিনা বেগম, মুনিরা খাতুন, সাবানী বেগম প্রমূখ।