কক্সবাজারে ১৪১টি বিভিন্ন মামলায় জব্দকৃত মাদক ধ্বংস
Drugs seized in 141 different cases destroyed
কক্সবাজার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসীর মাদক ধ্বংস কমিটি কর্তৃক ১৪১টি বিভিন্ন মামলায় জব্দকৃত মাদক (আলামত) ধ্বংস করা হয়েছে।
গতকাল ধ্বংস করা আলামত এর মধ্যে রয়েছে ৪৪,৯২,৪৬০ পিস ইয়াবা ট্যাবলেট, ২৭৫ কেজি গাঁজা, ২৭৬ লিটার ৩০০ মি:লি: দেশীয় চোলাই মদ, ১১২৬ ক্যান বিয়ার ও ৯৭ বোতল ফেন্সিডিল।
নিষ্পত্তিকৃত মামলার উল্লেখিত আলামত এর আনুমানিক সিজার মূল্য ১৩৫,৫১,৯৪,৭০০/-(একশো পঁয়ত্রিশ কোটি একান্ন লক্ষ চুরানব্বই হাজার সাতশত) টাকা মাত্র।
মামলার আলামত/মাদক ধ্বংস কমিটির চেয়ারম্যান ও বিজ্ঞ অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইরফানুল হক চৌধুরী, বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আসাদ উদ্দিন মোঃ আসিফ এবং বিজ্ঞ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এস.এম. গিয়াস উদ্দিন এর উপস্থিতিতে বিভিন্ন প্রকারের এসব মাদকদ্রব্য বিধি মোতাবেক ধ্বংস করা হয়।