মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত রুয়েট শিক্ষার্থী

Motorcycle accident
রুয়েট প্রতিনিধি: ২৪ সেপ্টেম্বর ২০২৬ ০২:১৮ অপরাহ্ন সারা বাংলা
রুয়েট প্রতিনিধি: ২৪ সেপ্টেম্বর ২০২৬ ০২:১৮ অপরাহ্ন
মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত রুয়েট শিক্ষার্থী
বিনোদপুর বাজারে মোটরসাইকেল দুর্ঘটনায় রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের এক শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন।

রাজশাহীর বিনোদপুর বাজারে মোটরসাইকেল দুর্ঘটনায় রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের এক শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন। বুধবার (২৩ সেপ্টেম্বর) রাত আনুমানিক ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে। দুর্ঘটনার পর তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে এবং চিকিৎসার জন্য অপারেশন থিয়েটারে নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।


আহত শিক্ষার্থীর নাম রাফিদ শরিয়ার বলে জানা যায়। তিনি রুয়েটের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তার আইডি নম্বর ২১০৩০৯৫ এবং রক্তের গ্রুপ ও পজিটিভ।


দুর্ঘটনার পর গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তিনি হাসপাতালের জরুরি বিভাগের ৮ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন। সংশ্লিষ্ট সূত্র অনুযায়ী, তাকে মেডিকেলের অপারেশন থিয়েটারে নেওয়া হয়েছে বলে জানা গেছে।


এ বিষয়ে ঘটনাস্থলে উপস্থিত বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের সিএমই বিভাগের শিক্ষার্থী মো. হিমেল ইসলাম বলেন, “বিনোদপুরে আকস্মিক শব্দে আমরা সচেতন হই। পরে এ মর্মান্তিক দুর্ঘটনার বিষয়ে জানতে পারি। এখন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়েছে এবং বর্তমানে অপারেশন থিয়েটারে রাখা হয়েছে।”


দুর্ঘটনার বিস্তারিত কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। আহত শিক্ষার্থীকে অক্সিজেন দেয়া হয়েছে এবং পাশাপাশি তার পরিবার ও বন্ধুদের সাথে যোগাযোগ করা হচ্ছে।