বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ

কলকাতাসহ ৬ জেলায় অরেঞ্জ অ্যালার্ট জারি

Orange alert issued in 6 districts including Kolkata
অনলাইন ডেস্ক ২৪ সেপ্টেম্বর ২০২৬ ০৪:২৪ অপরাহ্ন বিশ্ব/আন্তর্জাতিক
অনলাইন ডেস্ক ২৪ সেপ্টেম্বর ২০২৬ ০৪:২৪ অপরাহ্ন
কলকাতাসহ ৬ জেলায় অরেঞ্জ অ্যালার্ট জারি
--সংগৃহীত ছবি

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি অতি গভীর নিম্নচাপে পরিণত হয়ে স্থলভাগে প্রবেশ করেছে গত কাল ২৩ সেপ্টেম্বর রাতে। এই নিম্নচাপের প্রভাবে প্রবল বর্ষণ এবং ঝড়ো হাওয়ার আশঙ্কা দেখা দেওয়ায় কলকাতাসহ পশ্চিমবঙ্গ রাজ্যের ৬ জেলায় কমলা সতর্কতা বা অরেঞ্জ অ্যালার্ট জারি করেছে আবহাওয়া দপ্তর (আইএমডি)।

কলকাতা ব্যতীত অরেঞ্জ অ্যালার্টের আওতায় পড়া বাকি জেলাগুলো হলো পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া ও দক্ষিণ ২৪ পরগনা।

আইএমডির সর্বশেষ পূর্বাভাসে বলা হয়েছে, বর্তমানে উত্তর উপকূলীয় অন্ধ্রপ্রদেম এবং সংলগ্ন দক্ষিণ ওড়িশয়ায় অবস্থান করছে নিম্নচাপটি। আগামী ১২ ঘণ্টা নিম্নচাপের তীব্রতা বজায় থাকবে এই এই সময়সীমার মধ্যেই পশ্চিমবঙ্গে প্রবেশ করবে সেটি।

আজ বৃহস্পতিবার কলকাতাসহ থেকেই বৃষ্টি শুরু হয়েছে কলকাতাসহ ৬ জেলায়। সময়ের সঙ্গে সঙ্গে বৃষ্টিপাত ও ঝড়ো হাওয়ার তীব্রতা আরও বাড়বে বলে জানিয়েছে আইএমডি। এ সময় বাতাসের গতিবেগ ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার উঠতে পারে বলে বলেছেন আইএমডির কর্মকর্তারা। এ কারণেই ৬ জেলায় অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে।

এদিকে কলকাতাসহ দক্ষিণের জেলাগুলোর পাশাপাশি পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলোতেও ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। বুধবার  রাতভর দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার কোচবিহার, জলপাইগুড়িতে বৃষ্টি হয়েছে। আজ ‍বৃহস্পতিবারও তা অব্যাহত থাকতে পারে।

শুক্রবার পর্যন্ত মৎস্যজীবীদের সাগরে যাওয়ায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। শনিবার থেকে পরিস্থিতির উন্নতি হবে বলে আশা করছে আবহাওয়া দপ্তর।


সূত্র : ফার্স্টপোস্ট