গোমস্তাপুরে গুরুত্বপূর্ণ বিষয়ে সচেতনতা বৃদ্ধি লক্ষ্যে নারী সমাবেশ অনুষ্ঠিত
জিপিএমএস কর্মপরিকল্পনার আওতায় বর্তমান সরকারের নির্বাচন ইশতেহারে বর্ণিত প্রতিশ্রুতি ও প্রধানমন্ত্রী ঘোষিত অগ্রাধিকার কর্মসূচি- ফ্যামিলি কার্ড, খাল খনন, বৃক্ষরোপণ, নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ, মাদক, বাল্যবিবাহ, হাম ও ডেঙ্গু প্রতিরোধ, নৈতিক অবক্ষয় ও মানবিক মূল্যবোধ সৃষ্টিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সচেতনতা বৃত্তির লক্ষ্যে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বৈকাল উপজেলায় পুনর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণ অনুষ্ঠিত হয়। আয়োজন অনুষ্ঠানে জেলা তথ্য অফিসার রূপ কুমার বর্মন সভাপতিত্ব করেন। গনযোগাযোগ অধিদপ্তর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের চাঁপাইনবাবগঞ্জ জেলা তথ্য অফিস আয়োজন করেন।
প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জিল্লুর রহমান। স্বাগত বক্তব্য দেন অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষিকা আলিয়া খাতুন। আরও বক্তব্য রাখেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের উপপরিচালক চৌধুরী ইমরুল হাসান, রহনপুর ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুল্লাহ আল মামুনসহ অনেকে। প্রধান অতিথি তার বক্তব্য বলেন মাদক ব্যবসায়ীরা যেই হোক না কেন কোন ধরনের ছাড় হবে না। রহনপুরে অবস্থানরত শান্তি পাড়া এলাকায় এখানে বহিরাগত লোক এসে এই এলাকায় বিভিন্ন ধরনের অনৈতিক কর্মকাণ্ড চালাচ্ছে সেগুলো বন্ধ করার চেষ্টা চলছে। আপনাদের ছেলেমেয়েরা যাতে মাদকাসক্ত না হয় সেই দিকে খেয়াল রাখবেন আর বাল্য বিয়ে দিবেন না।