রাবি ক্যাম্পাস থেকে ৪০০ টন বর্জ্য অপসারণ করলো রাসিক

400 tons of waste removed from RU campus
রাজশাহী প্রতিনিধি:- ২৯ সেপ্টেম্বর ২০২৬ ০৪:১৮ অপরাহ্ন সারা বাংলা
রাজশাহী প্রতিনিধি:- ২৯ সেপ্টেম্বর ২০২৬ ০৪:১৮ অপরাহ্ন
রাবি ক্যাম্পাস থেকে ৪০০ টন বর্জ্য অপসারণ করলো রাসিক
রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) বিশেষ পরিচ্ছন্নতা অভিযানে বিশ্ববিদ্যালয় এলাকার একাধিক স্থান থেকে প্রায় ৪০০ টন বর্জ্য অপসারণ করা হয়েছে।

রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) বিশেষ পরিচ্ছন্নতা অভিযানে বিশ্ববিদ্যালয় এলাকার একাধিক স্থান থেকে প্রায় ৪০০ টন বর্জ্য অপসারণ করা হয়েছে। এতে করে দীর্ঘদিন ধরে অবহেলায় পড়ে থাকা স্তূপীকৃত ময়লা-আবর্জনা মুক্ত হলো রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাস।

​গত ২৬ ও ২৮ সেপ্টেম্বর দুই দিনব্যাপী রাবি ক্যাম্পাসের অভ্যন্তরে এ বৃহৎ বর্জ্য অপসারণ কার্যক্রম পরিচালিত হয়।

​রাসিক সূত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয় প্রশাসনের আবেদন ও সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটনের সরাসরি নির্দেশনায় এই বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রম হাতে নেওয়া হয়। 

অভিযানে আধুনিক যন্ত্রপাতি হিসেবে ১টি এক্সকাভেটর এবং ১৪.৭৫ টন ধারণক্ষমতাসম্পন্ন ৩টি ভারী ড্রাম ট্রাক ব্যবহার করা হয়। দুই দিনে পরিচ্ছন্নতাকর্মী ও ভারী যানবহনের সমন্বয়ে মোট ৪৪ ট্রিপের মাধ্যমে ক্যাম্পাসের দীর্ঘদিনের জমানো ৪০০ টন বর্জ্য সরিয়ে সিটির কেন্দ্রীয় বর্জ্য ব্যবস্থাপনার আওতায় নিয়ে যাওয়া হয়।

​বিশ্ববিদ্যালয়ের পরিবেশ ও শিক্ষার্থীদের স্বাস্থ্যঝুঁকির বিষয়টি বিবেচনা করে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা। এতে ক্যাম্পাসের পরিবেশগত ভারসাম্য ফেরার পাশাপাশি শিক্ষক-শিক্ষার্থীদের মাঝেও স্বস্তি ফিরে এসেছে।

​এ বিষয়ে রাসিক প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন জানান, "শিক্ষা নগরী রাজশাহীর প্রধান বিদ্যাপীঠ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরিবেশ পরিচ্ছন্ন রাখা আমাদের দায়িত্বের মধ্যেই পড়ে। নগরবাসী ও শিক্ষার্থীদের জন্য একটি পরিচ্ছন্ন, সবুজ, স্বাস্থ্যকর ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে রাসিকের এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।"