শাড়িতে দেশি আবহে কৌশানি মুখার্জি

Actress Kaushani Mukherjee
অনলাইন ডেস্ক ৩০ সেপ্টেম্বর ২০২৬ ০২:৫২ অপরাহ্ন বিনোদন
অনলাইন ডেস্ক ৩০ সেপ্টেম্বর ২০২৬ ০২:৫২ অপরাহ্ন
শাড়িতে দেশি আবহে কৌশানি মুখার্জি
--সংগৃহীত ছবি

ওপার বাংলার গ্ল্যামারাস অভিনেত্রী কৌশানি মুখার্জি। অভিনয়ের পাশাপাশি সৌন্দর্য ও ফ্যাশন স্টাইলেও বরাবরই অনুরাগীদের নজর কাড়েন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিয়মিত নিজের নানা মুহূর্তের ছবি ও ভিডিও শেয়ার করেন এই অভিনেত্রী। এবার নীল শাড়িতে একেবারে রাজকীয় সাজে ধরা দিয়ে ভক্তদের মুগ্ধ করেছেন। 

সেসব ছবিতে তার চোখধাঁধানো সাজ নজর কেড়েছে সবার। ছবিতে দেখা যায়, গাঢ় নীল রঙের জমকালো একটি ব্লাউজ পরেছেন অভিনেত্রী। ভারী সিক্যুইন ও মিরর ওয়ার্কের নকশার সাজে আলাদা মাত্রা যোগ করেছে। ছবি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, ‘আমার গ্যালারিজুড়ে দেশি আবহের ছোঁয়া।’

এর সঙ্গে পরেছেন মাল্টিকালারের পেসলে প্রিন্টের নীল শাড়ি, যাতে রয়েছে ভারী এমব্রয়ডারির কাজ। রাজকীয় আবহ ফুটিয়ে তুলতে কৌশানির গলায় ছিল হেভি স্টোন ওয়ার্কের স্টেটমেন্ট নেকলেস। সঙ্গে মানানসই দুল ও হাতে চওড়া ব্রেসলেট। 

চুলে বড় ওয়েভি কার্ল আর স্মোকি মেকআপে আরও গ্ল্যামারাস হয়ে উঠেছে তার পুরো লুক। তার মায়াবী রুপের ছবিগুলো ইতোমধ্যেই ইন্টারনেটে ঝড় তুলেছে। বনি সেনগুপ্তের বিপরীতে ‘পারব না আমি ছাড়তে তোকে’ চলচ্চিত্রের মাধ্যমে রুপালি পর্দায় পা রাখেন কৌশানি। পরবর্তীতে নিজের অভিনয় দক্ষতা দিয়ে অল্প সময়ের মধ্যেই দর্শকদের মনে জায়গা করে নেন তিনি।