১৭৪ যাত্রীর জীবন বাঁচানো ভারতীয় পাইলটকে নিয়ে পুরো দেশ গর্বিত: নরেন্দ্র মোদি

The entire country is proud of the Indian pilot who saved the lives of 174 passengers
অনলাইন ডেস্ক ০১ অক্টোবর ২০২৬ ১১:৫৬ পূর্বাহ্ন বিশ্ব/আন্তর্জাতিক
অনলাইন ডেস্ক ০১ অক্টোবর ২০২৬ ১১:৫৬ পূর্বাহ্ন
১৭৪ যাত্রীর জীবন বাঁচানো ভারতীয় পাইলটকে নিয়ে পুরো দেশ গর্বিত: নরেন্দ্র মোদি
--সংগৃহীত ছবি

দুবাই থেকে তেল আবিবগামী ‘ফ্লাইদুবাই’-এর ফ্লাইটে মাঝ আকাশে ভয়াবহ নাশকতা রুখে ১৭৪ যাত্রীর জীবন বাঁচানো ভারতীয় পাইলট ক্যাপ্টেন স্মিত মাচ্ছারের প্রশংসা করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, ভারতের এই বীর সন্তানকে নিয়ে পুরো দেশ আজ গর্বিত।

সামাজিক যোগাযোগ মাধ্যম ‘এক্স’-এ দেওয়া এক পোস্টে প্রধানমন্ত্রী মোদি লিখেছেন, ক্যাপ্টেন স্মিত মাচ্ছার একজন সত্যিকারের বীর।

চরম বিপদের মুখে দাঁড়িয়ে এবং গুরুতর আহত হওয়া সত্ত্বেও তিনি অন্যদের জীবন রক্ষায় অসীম সাহস ও অটল সংকল্প দেখিয়েছেন। 

মোদি তার বার্তায় মাচ্ছারের সাহসিকতার গুরুত্ব তুলে ধরে বলেন, ককপিটে রক্তাত্ব অবস্থায়ও সহ-পাইলটের আক্রমণ প্রতিহত করে ক্যাপ্টেন মাচ্ছার যে বীরত্ব দেখিয়েছেন, তাতে প্রতিটি ভারতবাসী আজ গর্বিত।

তার অদম্য সংকল্প ও সঠিক সিদ্ধান্তের কারণেই মাঝআকাশে একটি বড় ধরনের দুর্ঘটনা এড়ানো গেছে এবং যাত্রীদের নিশ্চিত মৃত্যুর হাত থেকে বাঁচানো সম্ভব হয়েছে।

মারাত্মক আহত এই ভারতীয় পাইলটের দ্রুত সুস্থতা, নতুন শক্তি এবং সুস্বাস্থ্য কামনা করে প্রার্থনা জানান প্রধানমন্ত্রী।

৩৪,০০০ ফুট উঁচুতে উড্ডয়নকালে বোয়িং ৭৩৭ বিমানটি দ্রুত নিচে নামাতে শুরু করেন সহ-পাইলট। মাচ্ছার তাকে বাধা দিতে গেলে অভিযুক্ত সহ-পাইলট তাকে একাধিকবার ছুরিকাঘাত করে।

গুরুতর আহত হওয়া সত্ত্বেও ১৩ বছরের অভিজ্ঞ পাইলট মাচ্ছার একা প্রতিরোধ গড়ে তোলেন এবং কৌশল করে ককপিটের দরজা খুলে দেন।

এর ফলে সামনের যাত্রীরা ভেতরে এসে আক্রমণকারীকে কাবু করতে সমর্থ হন। পরবর্তীতে বিমানটিকে সৌদি আরবের তাবুক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করানো হয়। ঘটনাটিতে ভারতের প্রধানমন্ত্রীর পাশাপাশি ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও ভারতীয় এই পাইলটকে ‘নায়ক’ বলে স্যালুট জানিয়েছেন।