স্বামীর সঙ্গে ঘুরতে যাওয়ায় সন্ত্রাসী দিয়ে তরুণীকে গণধর্ষণ করালেন স্ত্রী

Woman gang-raped by terrorists for going out with husband
অনলাইন ডেস্ক ০১ অক্টোবর ২০২৬ ০৫:০৯ অপরাহ্ন বিশ্ব/আন্তর্জাতিক
অনলাইন ডেস্ক ০১ অক্টোবর ২০২৬ ০৫:০৯ অপরাহ্ন
স্বামীর সঙ্গে ঘুরতে যাওয়ায় সন্ত্রাসী দিয়ে তরুণীকে গণধর্ষণ করালেন স্ত্রী
--সংগৃহীত ছবি

নিজের স্বামীর সঙ্গে ঘুরতে যাওয়ায় এক তরুণীকে সন্ত্রাসীদের দিয়ে গণধর্ষণ করিয়েছেন স্ত্রী। ভারতের কেরালার ত্রিসুরে গত মাসে এ ঘটনা ঘটে বলে আজ বৃহস্পতিবার (১ অক্টোবর) জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি।


প্রতিবেদনে বলা হয়েছে, গত মাসে ওই তরুণী তার বিবাহিত ছেলে বন্ধুর সঙ্গে ঘুরতে যান এবং একটি হোটেলে একসঙ্গে থাকেন। তখন তিনি গণধর্ষণের শিকার হন। আর তাকে সন্ত্রাসী ভাড়া করে গণধর্ষণ করান ওই ব্যক্তির স্ত্রী। এছাড়া ওই ব্যক্তিকেও ব্যাপক মারধরও করা হয়। এতে তার হাত ও পা ভেঙে গেছে।


সন্ত্রাসীরা তাকে মারধর করে তামিল নাড়ুর একটি হাসপাতালের বাইরে ফেলে যায়।


এনডিটিভি আরও জানিয়েছে, ওই দুজন যে হোটেলে ছিলেন সেখানে পাঁচ সন্ত্রাসী নিজেদের পুলিশ পরিচয় দিয়ে যান। এরপর তারা দুজনকে বেঁধে ফেলে একটি গাড়িতে তোলেন। ওই সময় গাড়িতে ওই লোককে মারধরা করা হয়। গাড়িতে করে তাদের নিয়ে যাওয়া হয় তামিলনাড়ুতে।


তামিলনাড়ুতে গিয়ে তাকে গাড়ি থেকে ফেলে দিয়ে ওই তরুণীকে অন্য একটি গাড়িতে তোলেন দুজন। এরপর তাকে গণধর্ষণ করা হয়।


তদন্তে জানা যায়, নিজের স্বামীর ফোন ট্র্যাক করে তার অবস্থান জানেন স্ত্রী। এরপর সেখানকার তথ্য সন্ত্রাসী বাহিনীকে দিয়ে নির্দেশনা মতো কাজ করতে বলেন। মূলত ক্ষোভ থেকে তিনি এ কাজ করেছেন।


পুলিশ এর সঙ্গে জড়িত পাঁচজনকেই গ্রেপ্তার করেছে। এছাড়া ওই ব্যক্তির স্ত্রীকেও গ্রেপ্তার করা হয়েছে। এ নিয়ে আরও তদন্ত করা হবে।


সূত্র: এনডিটিভি