পোরশায় জাতীয় আদিবাসী পরিষদের ত্রি-বার্ষিক সম্মেলন, কমিটি গঠন ও সাংস্কৃতিক অনুষ্ঠান

Triennial Conference of the National Indigenous Council in Porsha
ছোটন সরদার ০২ অক্টোবর ২০২৬ ০৫:৪৪ অপরাহ্ন সারা বাংলা
ছোটন সরদার ০২ অক্টোবর ২০২৬ ০৫:৪৪ অপরাহ্ন
পোরশায় জাতীয় আদিবাসী পরিষদের ত্রি-বার্ষিক সম্মেলন, কমিটি গঠন ও সাংস্কৃতিক অনুষ্ঠান
নওগাঁর পোরশায় জাতীয় আদিবাসী পরিষদের উপজেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে।ছবি - বিজয় বাংলা

নওগাঁর পোরশায় জাতীয় আদিবাসী পরিষদের উপজেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন ও সাংস্কৃতিক অনুষ্ঠান  হয়েছে। শুক্রবার ২ অক্টোবর অনুষ্ঠিত হবে। সকাল ১১টায় নওগাঁর পোরশা উপজেলার নিতপুর সরকারি মডেল উচ্চবিদ্যালয় ও কলেজ মাঠে এ আয়োজন করা হয়েছে।

জাতীয় আদিবাসী পরিষদের পোরশা উপজেলা শাখা এ অনুষ্ঠানের আয়োজন করেছে।সম্মেলনে জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক রুপচান লাকড়ার সভাপতিত্বে  প্রধান অতিথি ছিলেন নওগাঁ-১ আসনের সংসদ সদস্য আলমগীর হোসেন মোল্লা। সম্মেলনের উদ্বোধন করেন জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয়  সভাপতি গণেশ মার্ডি। প্রধান বক্তা ছিলেন  জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয়  সাধারণ সম্পাদক বিমল চন্দ্র রাজোয়াড়।


বিশেষ অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক প্রদীপ লাকড়া,কেন্দ্রীয় সদস্য সুসেন কুমার শ্যামদুয়ার,রাজশাহী জেলা সাধারণ সম্পাদক মুকুল বিশ্বাস, রাজশাহী মহানগর সাধারণ সম্পাদক ছোটন সরদার, নওগাঁ জেলার সভাপতি আমিন কুজুর, সাধারণ সম্পাদক দিপঙ্কর লাকড়াসহ স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দ, বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং আদিবাসী সম্প্রদায়ের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।  সম্মেলনে সর্বসম্মতিক্রমে গবেশ টপ্প্যকে সভাপতি, রিপন দাস ভূইমালিকে সাধারণ সম্পাদক ও লক্ষিন্দর টপ্প্যকে সাংগঠনিক সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট কমিটি করা হয়। আয়োজকরা জানিয়েছেন।সম্মেলন উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে আদিবাসী জনগোষ্ঠীর ঐতিহ্যবাহী গান, নৃত্য ও সাংস্কৃতিক পরিবেশনা হয়। এর মাধ্যমে আদিবাসীদের ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণ এবং নতুন প্রজন্মের কাছে তা তুলে ধরার উদ্যোগ নেওয়া হয়েছে।এ ধরনের সম্মেলন আদিবাসী জনগোষ্ঠীর অধিকার, ভাষা-সংস্কৃতি সংরক্ষণ এবং সংগঠনকে আরও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।