কক্সবাজার সাহিত্যিকা উচ্চ বিদ্যালয়ে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন
বিশ্ব শিক্ষক দিবস উদযাপন করেছে কক্সবাজার সাহিত্যিকা উচ্চ বিদ্যালয়। দিবস উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালী ও বিদ্যালয় মিলনায়তনে র্যালিউত্তর আলোচনা সভা এবং দুইজন অবসরপ্রাপ্ত শিক্ষককে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
সোমবার ৫ অক্টোবর আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মু. নুরুল আবছার।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. শাহাজান।
বিশেষ সংবর্ধনা (সম্মাননা) প্রাপ্ত শিক্ষকরা হলেন রায়হান উদ্দিন (১৯৮৬ – ১৯৯৭) এবং পারভীন সুলতানা (১৯৮৬ – ২০১৯)।
সংবর্ধিত শিক্ষকদের ফুল দিয়ে বরণ করা হয়৷ উত্তরীয় পরিয়ে দেওয়া হয় এবং সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
অনুষ্ঠানে বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ও শিক্ষার্থীরা স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন। এছাড়া "প্রিয় শিক্ষক" নিয়ে আয়োজিত রচনা প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে বিদ্যালয়ের প্রয়াত শিক্ষক ও কর্মচারীদের আত্মার মাগফিরাত কামনা করে এবং কক্সবাজার সদর হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা কামাল হোসেন চৌধুরীর রোগমুক্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
পরিশেষে শিক্ষক ও শিক্ষার্থীদের দুপুরে আপ্যায়নের মাধ্যমে আনন্দঘন এই অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও পরিচালনা কমিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।