আগামীকাল ৯ই অক্টোবর মানবতাবাদী সাংবাদিক নেতা সংগঠক সাইদুর রহমান স্মরণে নাগরিক শোকসভা

নিজস্ব প্রতিনিধি:- ০৭ অক্টোবর ২০২৬ ০৮:১৪ অপরাহ্ন সারা বাংলা
নিজস্ব প্রতিনিধি:- ০৭ অক্টোবর ২০২৬ ০৮:১৪ অপরাহ্ন
আগামীকাল ৯ই অক্টোবর মানবতাবাদী সাংবাদিক  নেতা সংগঠক সাইদুর রহমান স্মরণে নাগরিক শোকসভা
আগামীকাল ৯ই অক্টোবর মানবতাবাদী সাংবাদিক নেতা সংগঠক সাইদুর রহমান স্মরণে নাগরিক শোকসভা

আগামীকাল শুক্রবার (০৯ অক্টোবর) রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা জননেতা মাদার বখশ্ এর নাতী, ৫৪’র যুক্তফ্রন্ট নির্বাচনে কারাগার থেকে নির্বাচিত এমএনএ, রাজশাহী প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা, রাজশাহী জেলা গভর্নর অভিভাবকতুল্য নেতৃত্ব সর্বজন শ্রদ্ধেয় জননেতা আতাউর রহমান ও ভাষাসৈনিক মনোয়ারা রহমানের সন্তান রাজশাহী প্রেসক্লাব ও জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদের প্রয়াত সভাপতি মানবতাবাদী সাংবাদিক নেতা সংগঠক জনাব সাইদুর রহমান স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত হবে। শুক্রবার বিকেল ৩টায় রাজশাহী সাহেববাজার জিরোপয়েন্ট এলাকায় রাজশাহী প্রেসক্লাব চত্বও এই নাগরিক শোকসভার আয়োজন করেছে অরাজনৈতিক সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন “জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদ।  

জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদ সভাপতি, রাজশাহী প্রেসক্লাবের আজীবন সদস্য ও সাবেক সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মো. আসলাম-উদ-দৌলার সভাপতিত্ব এবং সাধারণ সম্পাদক সামাজিক সংগঠক সালাউদ্দিন মিন্টুর সার্বিক তত্ত্বাবধানে নাগরিক শোকসভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদ উপদেষ্টা, রাজশাহী প্রেসক্লাবের আজীবন সদস্য, সাবেক সাধারণ সম্পাদক এবং সুজন রাজশাহী সভাপতি আহমদ সফিউদ্দিন।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন- সংগঠনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা শাহজাহান আলী বরজাহান, রাজশাহী প্রেসক্লাবের আজীবন সদস্য সাবেক সভাপতি গোলাম সারওয়ার, সংগঠনের উপদেষ্টা রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্ব অ্যাডভোকেট হোসেন আলী পেয়ারা, রাজশাহী সিটি প্রেসক্লাবের সাবেক সভাপতি মোহাম্মদ জুলফিকার, রাজশাহী মেট্রোপলিটন প্রেসক্লাবের সভাপতি এ্যাডভোকেট মোমিনুল ইসলাম বাবু ও  রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুস সবুর। আলোচনা রাখবেন- রাজশাহী জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও রাজশাহী প্রেসক্লাব সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মামুন, বিভাগীয় প্রেসক্লাব, রাজশাহী সাধারণ সম্পাদক এসএম আব্দুল মুগনী নিরো, স্মৃতি পরিষদ সহ-সভাপতি এ্যাডভোকেট শিরাজী শওকত সালেহীন এলেন ও ওয়ালিউর রহমান বাবু, জননেতা আতাউর রহমান স্ট্রাট সদস্য সচিব মাসুদ রানা সরকার ও রাজশাহী প্রেসক্লাব ও জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক পদে নূরে ইসলাম মিলন।

নাগরিক শোকসভায় অন্যান্যদের মাঝে অংশ নিবেন- সমাজ উন্নয়ন কর্মী স্মৃতি পারিষদ সদস্য কাজী রকিব উদ্দিন ও ড. ইব্রাহীম হোসেন, স্মৃতি পরিষদ সহ-সভপতি ডা. রোকনুজ্জামান রিপন ও মাসুদুজ্জামান কাজল, যুগ্ম সাধারণ সম্পাদক সেলিম রেজা, কোষাধ্যক্ষ আল-আমিন হোসেন, রাজশাহী প্রেসক্লাবের দপ্তর সম্পাদক মোজাম্মেল হোসেন বাবু, স্মৃতি পরিষদের প্রচার সম্পাদক আমানুল্লাহ আমান, স্মৃতি পরিষদ সদস্য নাজমুল হক, মাজেদুর রহমান, ইউসুফ আলী, রাজিব আলী রাতুল, মেহেদী হাসান তুলিপ, আইয়ুব আলী তালুকদার, নাজিব উল্লাহ, ত্রিসূল কুমার, নজরুল ইসলাম খসরু, শ্রী লন্ডন প্রমুখ।

নাগরিক শোকসভা পরিচালনা করবেন- জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক জাওয়াদ আহমেদ রাফী এবং রাজশাহী প্রেসক্লাবের প্রয়াত সভাপতি সাইদুর রহমানের ভাগ্নে স্মৃতি পরিষদের সাংগঠনিক সম্পাদক রাজশাহী জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আরফিন রহমান কনক।

প্রসঙ্গত, রাজশাহী অঞ্চলের সাংবাদিকতা ও সামাজিক অঙ্গনের পুরোধা ব্যক্তিত্ব সাইদুর রহমান গত ২১ সেপ্টেম্বর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি উচ্চতর পড়াশোনার জন্য সোভিয়েত ইউনিয়নে যান। সেখান থেকে ফিরে এসে আশির দশকে দৈনিক করতোয়া পত্রিকার মাধ্যমে সাংবাদিকতা পেশায় জড়িয়ে পড়েন। শেষদিন পর্যন্ত ভোরের কাগজের সঙ্গে যুক্ত ছিলেন। দীর্ঘদিন রাজশাহী প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক ছিলেন। দীর্ঘদিন ধরে কিডনির রোগে ভুগছিলেন। তিনি বিয়ে করেন নি। সে অর্থে কোন বৈষয়িক চিন্তা ছিল না। সারাজীবন লেখালেখি করেছেন মানুষের জন্য। সারজীবন অন্যায়ের প্রতিবাদ করে গেছেন। এই কারণে যাঁরা ক্ষমতায় গিয়ে অতিরিক্ত ক্ষমতা চর্চা করতেন তাঁদের বিরাগভাজন হতে হয়েছে। কিন্তু এই গুণের কারণে জনসাধারণের আস্থার মানুষ হতে পেরেছিলেন। টাকাপয়সা যা উপার্জন করেছেন, সব রেখে গেলেন জনকল্যাণের জন্য। যা স্ট্রাটের মাধ্যেমে জনকল্যাণে ব্যয় হবে। সাইদুর রহমানের ক্ষুরধার মেধাবী ছিলেন। রাজশাহী শহরের গুরুত্বপূর্ণ মানুষের ফোননম্বর মুখস্থ বলতে পারতেন। তাঁর কাছে হাতেখড়ি নিয়ে অনেকে দেশের বড় সাংবাদিক হয়েছেন। উল্লেখযোগ্য অংশ পেশাজীবনে সততার স্বাক্ষর রেখেছেন।