রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী তায়কোয়ানডো একাডেমির খেলোয়াড়দের সৌজন্য সাক্ষাৎ

‘Club Cup Open Taekwondo Championship-2026’
নিজস্ব প্রতিনিধি:- ০৭ অক্টোবর ২০২৬ ০৮:২৮ অপরাহ্ন সারা বাংলা
নিজস্ব প্রতিনিধি:- ০৭ অক্টোবর ২০২৬ ০৮:২৮ অপরাহ্ন
রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী তায়কোয়ানডো  একাডেমির খেলোয়াড়দের সৌজন্য সাক্ষাৎ
রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী তায়কোয়ানডো একাডেমির খেলোয়াড়দের সৌজন্য সাক্ষাৎ

সম্প্রতি ঢাকার মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত ‘ক্লাব কাপ ওপেন তায়কোয়ানডো চ্যাম্পিয়নশিপ-২০২৬’-এ সাফল্য অর্জন করেছে রাজশাহী তায়কোয়ানডো একাডেমি। এ উপলক্ষে বুধবার (৭ অক্টোবর) বিকেলে নগর ভবনে রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন রাজশাহী তায়কোয়ানডো একাডেমির সদস্যবৃন্দ।


সাক্ষাৎকালে রাজশাহী তায়কোয়ানডো একাডেমির খেলোয়াড়দের এ সাফল্যের জন্য তাদেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান রাসিক প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন। তিনি বলেন, জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় রাজশাহীর তরুণ খেলোয়াড়দের এমন সাফল্য নগরবাসীর জন্য গর্বের। ক্রীড়াঙ্গনে রাজশাহীর সুনাম আরও বৃদ্ধি করতে খেলোয়াড়দের নিষ্ঠা ও কঠোর পরিশ্রম অব্যাহত রাখার আহ্বান জানান তিনি।


এ সময় রাজশাহী তায়কোয়ানডো একাডেমির কোচ গোলাম সাকলাইন জনি, টিম ম্যানেজার নাঈমুর রহমান নাঈমসহ একাডেমির খেলোয়াড় ও অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।


উল্লেখ্য, গত ২ ও ৩ অক্টোবর মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত ‘ক্লাব কাপ ওপেন তায়কোয়ানডো চ্যাম্পিয়নশিপ-২০২৬’-এ সিনিয়র, জুনিয়র ও পুমসে ক্যাটাগরিতে একাধিক পদক অর্জন করেন রাজশাহী তায়কোয়ানডো একাডেমির খেলোয়াড়রা।