রাজশাহীতে মহিলা পরিষদের মানববন্ধন: 'সাম্প্রদায়িক উস্কানি প্রতিরোধ ও মানবাধিকার সুরক্ষার দাবি

Mahila Parishad human chain in Rajshahi
রাজশাহী প্রতিনিধি: ১৩ অক্টোবর ২০২৬ ০১:০৮ অপরাহ্ন সারা বাংলা
রাজশাহী প্রতিনিধি: ১৩ অক্টোবর ২০২৬ ০১:০৮ অপরাহ্ন
রাজশাহীতে মহিলা পরিষদের মানববন্ধন: 'সাম্প্রদায়িক উস্কানি প্রতিরোধ ও মানবাধিকার সুরক্ষার দাবি
রাজশাহীতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

দেশে যেকোনো ধরণের সাম্প্রদায়িক উস্কানি প্রতিরোধ এবং ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল নাগরিকের মানবাধিকার নিশ্চিত করার দাবিতে রাজশাহীতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। বাংলাদেশ মহিলা পরিষদ, রাজশাহী জেলা শাখা ও রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার যৌথ উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।


মঙ্গলবার (১৩ অক্টোবর)সকালে ​নগরীর ব্যস্ততম সাহেব বাজার জিরো পয়েন্টে আয়োজিত এই মানববন্ধনে মহিলা পরিষদের স্থানীয় নেতৃবৃন্দ, মানবাধিকারকর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।


​মানববন্ধনে বক্তারা বলেন, "একটি অসাম্প্রদায়িক ও গণতান্ত্রিক সমাজে সকল নাগরিকের সমান অধিকার ও নিরাপত্তা থাকা আবশ্যক। সাম্প্রতিক সময়ে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক প্রেক্ষাপটে যেকোনো উস্কানিমূলক তৎপরতা দেশের শান্তি-সম্প্রীতি বিনষ্ট করে। তাই অশুভ শক্তি ও সাম্প্রদায়িক উস্কানিদাতাদের বিরুদ্ধে প্রশাসনকে কঠোর পদক্ষেপ গ্রহণ করতে হবে।"


​বক্তারা আরও উল্লেখ করেন, দেশের সংবিধান অনুযায়ী সকল নাগরিকের মৌলিক মানবাধিকার রক্ষা করা রাষ্ট্রের দায়িত্ব। সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা ও মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে সোচ্চার হওয়ার আহ্বান জানান তারা।


​মানববন্ধনে বাংলাদেশ মহিলা পরিষদ রাজশাহী জেলা ও বিশ্ববিদ্যালয় শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ উপস্থিত সর্বস্তরের ব্যক্তিবর্গ সংহতি প্রকাশ করেন।