রেলমন্ত্রীর সৈয়দপুর রেলওয়ে কারখানায় পরিদর্শনঃ কাজের অনিয়মে কঠোর বার্তা

Sheikh Rabiul Alam
আবুল কালাম আজাদ, বিশেষ প্রতিনিধি :- ১৩ অক্টোবর ২০২৬ ০২:০৮ অপরাহ্ন সারা বাংলা
আবুল কালাম আজাদ, বিশেষ প্রতিনিধি :- ১৩ অক্টোবর ২০২৬ ০২:০৮ অপরাহ্ন
রেলমন্ত্রীর সৈয়দপুর রেলওয়ে কারখানায় পরিদর্শনঃ কাজের অনিয়মে কঠোর বার্তা
ছবি - বিজয় বাংলা

সৈয়দপুর রেলওয়ে কারখানা পরিদর্শনের সময় কাজের চরম অনিয়ম, পর্যাপ্ত তদারকির অভাব এবং কারিগরি ব্যবস্থাপনায় গাফিলতি দেখে তীব্র উষ্মা ও অসন্তোষ প্রকাশ করেছেন রেলমন্ত্রী শেখ রবিউল আলম।

ট্রেনের বগি সংস্কার ও মেরামতের নিম্নমানের কাজ দেখে কারখানাটির বিভাগীয় তত্ত্বাবধায়কসহ (ডিএস) শাহ সুফি নুর মোহাম্মদসহ দায়বদ্ধ কর্মকর্তাদের প্রতি তিনি সরাসরি কড়া বার্তা প্রদান করেন।

মঙ্গলবার (১৩ অক্টোবর)কারখানাটি পরিদর্শনকালে ট্রেনের বগি ও সার্বিক সংস্কারকাজের মান সরেজমিনে পরখ করেন মন্ত্রী। কাজ শেষে বের হয়ে তিনি উপস্থিত কর্মকর্তাদের কাজের গুণগত মান বজায় রাখা এবং দায়িত্ব পালনে শতভাগ সততা নিশ্চিত করার কঠোর নির্দেশ দেন। কাজে কোনো ধরনের অবহেলা বা অনিয়ম সহ্য করা হবে না বলেও তিনি স্পষ্টভাবে জানান।

পরিদর্শনকালে মন্ত্রীর সাথে পশ্চিমাঞ্চল রেলের মহা ব্যবস্থাপক আহমেদ হোসেন মাসুম, প্রধান বাণিজ্যিক কর্মকর্তা আহসানুল্লাহ ভুঁইয়া,প্রধান প্রকৌশলী আহসান জাবির,প্রধান যান্ত্রিক প্রকৌশলী মোহাম্মদ আমিনুল ইসলাম, সহকারী জেনারেল ম্যানেজার মেহেদি হাসান,চীফ কমান্ডেন্ট আশাবুল হকসহ পশ্চিম রেলের চিফ পর্যায়ের কর্মকর্তা এবং বিভাগীয় ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

পরিদর্শন শেষে কারখানার সার্বিক কর্মপরিবেশ ও ট্রেনের যাত্রীসেবার মান উন্নয়নে সংশ্লিষ্টদের তাৎক্ষণিক বেশ কিছু দিকনির্দেশনা দেন মন্ত্রী।