পূজার আনন্দে তৈরি করুন ৫ পদের সুস্বাদু খাবার

Delicious 5-course meal
অনলাইন ডেস্ক ১৬ অক্টোবর ২০২৬ ০৪:১৭ অপরাহ্ন লাইফস্টাইল
অনলাইন ডেস্ক ১৬ অক্টোবর ২০২৬ ০৪:১৭ অপরাহ্ন
পূজার আনন্দে তৈরি করুন ৫ পদের সুস্বাদু খাবার
--সংগৃহীত ছবি

দুর্গাপূজা মানেই আনন্দ, আড্ডা আর পরিবার-পরিজন নিয়ে ভালো খাবারের আয়োজন। পূজার দিনগুলোতে অতিথি আপ্যায়ন কিংবা পরিবারের সঙ্গে বিশেষ মুহূর্ত উদযাপনে ঘরেই তৈরি করতে পারেন মজার কিছু নিরামিষ ও মিষ্টি পদ।


রইল পূজার জন্য পাঁচটি সহজ রেসিপি।

ভোগের খিচুড়ি

উপকরণ: চাল, মুগ ডাল, আদা বাটা, হলুদ, জিরা, তেজপাতা, ঘি, লবণ ও সবজি।


প্রস্তুত প্রণালী: মুগ ডাল হালকা ভেজে ধুয়ে নিন। চাল ও ডালের সঙ্গে হলুদ, আদা, লবণ ও পানি দিয়ে রান্না করুন।

সবজি দিয়ে সেদ্ধ হলে ঘি ও জিরা-তেজপাতার ফোড়ন দিন। গরম গরম পরিবেশন করুন।

নিরামিষ লাবড়া

উপকরণ: কুমড়া, আলু, মিষ্টি আলু, বেগুন, বাঁধাকপি, আদা, পাঁচফোড়ন ও লবণ।

প্রস্তুত প্রণালী: সবজি টুকরা করে কেটে তেলে পাঁচফোড়ন ও আদা দিন। এরপর সবজি, হলুদ, লবণ ও সামান্য পানি দিয়ে ঢেকে রান্না করুন। সবজি নরম হয়ে মাখামাখা হলে নামিয়ে নিন।


ফুলকো লুচি

উপকরণ: ময়দা, সামান্য লবণ, তেল ও পানি।

প্রস্তুত প্রণালী: ময়দা, লবণ ও অল্প তেল দিয়ে মেখে নরম ডো তৈরি করুন। ছোট ছোট লেচি কেটে পাতলা করে বেলে নিন। গরম তেলে ভেজে ফুলে উঠলে তুলে ফেলুন। লাবড়া বা আলুর দমের সঙ্গে পরিবেশন করুন।


টমেটো-খেজুরের চাটনি

উপকরণ: টমেটো, খেজুর, কিশমিশ, চিনি, পাঁচফোড়ন ও লবণ।

প্রস্তুত প্রণালী: তেলে পাঁচফোড়ন দিয়ে কাটা টমেটো ভাজুন। টমেটো নরম হলে খেজুর, কিশমিশ, চিনি ও সামান্য পানি দিন। ঘন হয়ে এলে নামিয়ে ঠান্ডা করে পরিবেশন করুন।


নারকেলের নাড়ু

উপকরণ: কোরানো নারকেল, গুড় বা চিনি এবং সামান্য এলাচ গুঁড়া।

প্রস্তুত প্রণালী: কড়াইয়ে নারকেল ও গুড় একসঙ্গে জ্বাল দিন। মিশ্রণটি আঠালো হয়ে এলে এলাচ গুঁড়া মেশান। কিছুটা ঠান্ডা হলে হাতে গোল করে নাড়ু তৈরি করে নিন।