ইনানীর টুপটুপ রিসোর্টকে সতর্ক করা হয়েছিল: ফায়ার ডিজি

Inani's TupTup Resort was warned
অনলাইন ডেস্ক ১৭ অক্টোবর ২০২৬ ০৩:৫২ অপরাহ্ন জাতীয়
অনলাইন ডেস্ক ১৭ অক্টোবর ২০২৬ ০৩:৫২ অপরাহ্ন
ইনানীর টুপটুপ রিসোর্টকে সতর্ক করা হয়েছিল: ফায়ার ডিজি
--সংগৃহীত ছবি

ভয়াবহ অগ্নিকাণ্ডের শিকার কক্সবাজারের উখিয়ার ইনানীতে মেরিন ড্রাইভের পাটোয়ারটেক সমুদ্রসৈকত এলাকায় অবস্থিত টুপটুপ রেস্টুরেন্ট অ্যান্ড রিসোর্টের অগ্নিনিরাপত্তা লাইসেন্স ছিল না। গত জুন মাসেই তাদেরকে সতর্ক করা হয়েছিল বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সুলতানুল আফরীন জুনাইদ।


শনিবার (১৭ অক্টোবর) দুপুরে গণমাধ্যমকে তিনি এ তথ্য জানান।


ফায়ার সার্ভিসের মহাপরিচালক আরও জানান, এই অগ্নিকাণ্ডের ঘটনাস্থল থেকে ফায়ার স্টেশনের দূরত্ব ছিল ২২ কিলোমিটার। উখিয়াসহ বিভিন্ন গুরুতপূর্ণ স্থানে ১৩০টি ফায়ার স্টেশন স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।


আজ সকাল সাতটার দিকে রিসোর্টটিতে আগুন লাগে। এই ঘটনায় সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে দশজনে। আর আহত হয়েছেন বেশ কয়েকজন।


ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সকাল ৮টা থেকে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। সকাল ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। বর্তমানে ঘটনাস্থলে বিজিবি, কোস্টগার্ড ও পুলিশের সহায়তায় উদ্ধারকাজ চলছে।


আগুন লাগার সময় রিসোর্টটিতে প্রায় ৩০ জন অবস্থান করছিলেন বলে জানা গেছে।