সব ধর্মের মানুষ নিজ নিজ ধর্ম স্বাধীনভাবে পালন করছেন : রংপুর রেঞ্জের ডিআইজি

কুয়েল ইসলাম সিহাত, পঞ্চগড় প্রতিনিধিঃ ১৮ অক্টোবর ২০২৬ ০৪:১২ অপরাহ্ন সারা বাংলা
কুয়েল ইসলাম সিহাত, পঞ্চগড় প্রতিনিধিঃ ১৮ অক্টোবর ২০২৬ ০৪:১২ অপরাহ্ন
সব ধর্মের মানুষ নিজ নিজ ধর্ম স্বাধীনভাবে পালন করছেন : রংপুর রেঞ্জের ডিআইজি
ছবি - বিজয় বাংলা

রংপুর রেঞ্জের ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদ বলেছেন, রংপুর বিভাগের বিভিন্ন পূজামণ্ডপ সহ পঞ্চগড় জেলার সার্বজনীন দুর্গা পূজামণ্ডপ গুলোতে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে সপ্তমী সপ্তমী উদযাপিত হয়েছে। কোথাও কোনো ঝুঁকি বা সমস্যা চোখে পড়েনি। মণ্ডপগুলোতে ভক্তদের মধ্যে আনন্দ ও উচ্ছ্বাস রয়েছে এবং নারী ভক্তরা নিরাপদে মণ্ডপে যাওয়া-আসা করছেন।

শনিবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় পঞ্চগড় জেলার সার্বজনীন কেন্দ্রীয় দুর্গা মন্দির পরিদর্শনে এসে এ কথা জানান তিনি।

মন্দির প্রাঙ্গণে ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদ পঞ্চগড় বাসীসহ সব পূজার্থীকে সপ্তমীর শুভেচ্ছা জানান এবং পরিদর্শনের সময় মাগরিবের আজান হচ্ছিল। একদিকে মসজিদে আজান, অন্যদিকে মন্দিরে ভক্তদের উপস্থিতি। হিন্দু, মুসলিম সবাই সুন্দরভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন। এই সম্প্রীতির পরিবেশই সবার কাম্য বলে মন্তব্য করেন তিনি।

ডিআইজি আরও জানান, এই পরিবেশ রক্ষা এবং পূজার আনুষ্ঠানিকতা সুষ্ঠুভাবে শেষ করতে পূজা কমিটির নেতাদের সঙ্গে পুলিশ প্রশাসন, বিজিবি ও জেলা প্রশাসন সমন্বিতভাবে কাজ করছে। সবার সমন্বিত প্রচেষ্টা এবং গণমাধ্যমকর্মীদের সহযোগিতায় নিরাপদ ও সুন্দর পরিবেশে পূজা অনুষ্ঠান সম্পন্ন করা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।