ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২২১৮

Hospital admission 2218
অনলাইন ডেস্ক ২৬ অক্টোবর ২০২৬ ০৬:১২ অপরাহ্ন স্বাস্থ্য
অনলাইন ডেস্ক ২৬ অক্টোবর ২০২৬ ০৬:১২ অপরাহ্ন
ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২২১৮
--সংগৃহীত ছবি

দেশে এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরের প্রকোপ বেড়েই চলেছে। একদিনে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। এই সময়ে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও দুই হাজার ২১৮ জন।


সোমবার (২৬ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু-সংক্রান্ত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, বর্তমানে হাসপাতালে ভর্তি আছে ৬ হাজার ৩৮৪ জন।

জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে ৩৮৯ জন মারা গেছেন। এই সময়ে ১ লাখ ২৬ হাজার ১৬৬ জন হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তাদের মধ্যে ছাড়পত্র পেয়ে হাসপাতাল ছেড়েছেন ১ লাখ ১৯ হাজার ৩৯৩ জন।


মোট মারা যাওয়া ব্যক্তিদের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দুজন করে, মার্চ ও এপ্রিলে শূন্য, মে মাসে এক ও জুনে ১৩ জন প্রাণ হারান। এরপর পরিস্থিতির অবনতি হতে থাকে। জুলাইয়ে ৩৬ এবং আগস্টে ৪৩ জন মারা যান।

সেই তুলনায় সেপ্টেম্বরে অবস্থার আরও অবনতি ঘটে। প্রাণহানি হয় ১৪৮ জনের। আর চলতি অক্টোবরে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ১৪৪ জনের।


রোগীর মাসভিত্তিক হিসাবমতে, অক্টোবরে এখন পর্যন্ত ৪৬ হাজার ৫৪৬ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। আগের মাস সেপ্টেম্বরে এই সংখ্যা ছিল ৪৩ হাজার ৭৭৪ জন।


এর আগে জানুয়ারিতে এক হাজার ৮১, ফেব্রুয়ারিতে ৪০৯, মার্চে ৩৫৩, এপ্রিলে ৬৪০, মে মাসে ৭১৪, জুনে দুই হাজার ৯০৭, জুলাইয়ে নয় হাজার ২০৬ ও আগস্টে ২০ হাজার ৫৩৬ জন হাসপাতালে আসেন।