মঈন খানের শারীরিক অবস্থার উন্নতি

Dr. Abdul Moin Khan
অনলাইন ডেস্ক ২৬ অক্টোবর ২০২৬ ০৬:৫৮ অপরাহ্ন রাজনীতি
অনলাইন ডেস্ক ২৬ অক্টোবর ২০২৬ ০৬:৫৮ অপরাহ্ন
মঈন খানের শারীরিক অবস্থার উন্নতি
--সংগৃহীত ছবি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খানের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। তবে তিনি এখনো রাজধানীর এভারকেয়ার হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (সিসিইউ) চিকিৎসাধীন রয়েছেন।


সোমবার (২৬ অক্টোবর) দলটির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।

তিনি জানান, মেডিকেল বোর্ডের সিদ্ধান্তের পর ড. আবদুল মঈন খানকে সিসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হবে।


এর আগে বুধবার রাতে বুকে ব্যথা ও কাশি নিয়ে মঈন খান এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন।

তার দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছে পরিবার।