রাজশাহীতে স্বচ্ছলতা অ্যাসোসিয়েশনের অগ্রযাত্রার অর্ধযুগ উদ্যাপন
রাজশাহীতে নানা আয়োজনের মধ্য দিয়ে স্বচ্ছলতা অ্যাসোসিয়েশনের ছয় বছরের পথচলা ও অগ্রযাত্রার অর্ধযুগ উদ্যাপন করা হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) বিকেল ৪টায় নগরীর শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল অ্যান্ড কলেজের অডিটোরিয়ামে এ উপলক্ষে আলোচনা সভা, উপহার ও সনদ বিতরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহীর অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) আক্তার জাহান সাথী। বিশেষ অতিথি ছিলেন শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল অ্যান্ড কলেজের নির্বাহী পরিচালক ইঞ্জিনিয়ার নাজমা রহমান ও অধ্যক্ষ বিরাজ আহমেদ।
স্বচ্ছলতা অ্যাসোসিয়েশনের প্রধান উপদেষ্টা এম এ মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন মো. কবির হোসেন। অনুষ্ঠানের উদ্বোধন করেন সংগঠনটির সাংগঠনিক সম্পাদক নাজমুস সাকিব।
আয়োজনের আহ্বায়ক ছিলেন সংগঠনের সভাপতি মো. ইফতেশামুল আলম। অনুষ্ঠান আয়োজনের সার্বিক দায়িত্বে ছিলেন সাধারণ সম্পাদক সালমান ফার্সি ‘অগ্রযাত্রার অর্ধযুগ’ উদ্যাপন ও বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করেন জুয়েল কিবরিয়া। এ ছাড়া সংগঠনের স্বেচ্ছাসেবকদের মধ্যে বারনাডাট বৈশাখী দাস বাঁধনসহ সংশ্লিষ্টরা অনুষ্ঠানে অংশ নেন।
ছয় বছরের পথচলাকে স্মরণীয় করে রাখতে আয়োজিত এ অনুষ্ঠানে সংগঠনের কার্যক্রম, অর্জন ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা হয়। পারস্পরিক সহযোগিতা, স্বেচ্ছাসেবামূলক উদ্যোগ এবং সামাজিক দায়বদ্ধতার চর্চাকে সামনে রেখে সংগঠনটির অগ্রযাত্রার এই আয়োজন সদস্য ও শুভানুধ্যায়ীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে।
অনুষ্ঠানের শেষ পর্বে উপহার ও সনদ বিতরণ করা হয়। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে আয়োজনের সমাপ্তি ঘটে।